২০২৬ সালে সরকারি মাধ্যমের হজযাত্রীদের হজ গাইড নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়। হজ গাইড হতে প্রার্থীকে ন্যূনতম একবার পবিত্র হজ পালনের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স ন্যূনতম ৩২ বছর ও সর্বোচ্চ ৬২ বছর। প্রার্থীকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে।প্রার্থীকে ন্যূনতম এসএসসি বা সমমান পাস হতে হবে। তবে ইতোপূর্বে সুনাম ও দক্ষতার সঙ্গে গাইড হিসেবে দায়িত্ব পালন করেছেন এমন ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া শুদ্ধভাবে পবিত্র কোরআন তেলাওয়াত ও হজের মাসয়ালা-মাসায়েল জানতে হবে। অন্যান্য যোগ্যতা থাকা সাপেক্ষে প্রার্থীকে একই প্যাকেজভুক্ত ৪৬ জন (কম/বেশি) হজযাত্রী সংগ্রহকারী অগ্রাধিকার পাবেন।প্রার্থীকে প্রয়োজনীয় মোবাইল অ্যাপস ব্যবহারে পারদর্শীসহ আইটি জ্ঞান সম্পন্ন হতে হবে। শরিয়ত ও সুন্নতের অনুসারী, কঠোর পরিশ্রমী ও আচরণে বিনয়ী হতে হবে। আরবি ভাষায় পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রয়োজনীয় সংখ্যক হজযাত্রী সংগ্রহ, বিশুদ্ধ কোরআন তেলাওয়াতে সক্ষম, আরবি ভাষা ও হজের মাসয়ালা-মাসায়েলে দক্ষ উমরা পালনকারী প্রার্থীর ক্ষেত্রে বিশেষ প্রয়োজনে হজ করার শর্ত শিথিলযোগ্য হবে।প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতার সনদসহ হজ গাইড নিয়োগ কমিটির সাক্ষাৎকারে উপস্থিত হতে হবে। সেই সঙ্গে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের প্রশিক্ষণে আবশ্যিকভাবে অংশগ্রহণ করতে হবে। অসম্পন্ন ও ত্রুটিপূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। এর আগে হজ গাইড হিসেবে দায়িত্বে অবহেলা বা শৃঙ্খলাভঙ্গের কারণে অভিযুক্ত ব্যক্তির আবেদন বাতিল বলে গণ্য হবে।আগ্রহী প্রার্থীদের আগামী ১২ অক্টোবরের (২০২৫) মধ্যে হজ পোর্টালের (www.hajj.gov.bd/hajjguide) মাধ্যমে আবেদন করতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদনের বিষয়ে ১৬১৩৬ নম্বরে ফোন করে প্রয়োজনীয় তথ্য জানা যাবে।হজ গাইড নিয়োগের অন্যান্য যোগ্যতা ও শর্তাবলি হলো:১. হজ গাইডকে হজের আরকান-আহকাম, হজ ও উমরা ব্যবস্থাপনা আইন-২০২১, হজ ও উমরা ব্যবস্থাপনা বিধিমালা-২০২২, হজ প্যাকেজ ও গাইডলাইন, হজ বিষয়ে সৌদি আরবের বিধি-বিধান সম্পর্কে অবগত এবং হজের সফরে উদ্ভূত সমস্যা মোকাবেলায় পারদর্শী হতে হবে।২. হজ এজেন্সির স্বত্ত্বাধিকারী, অংশীদার, এজেন্ট ও মোনাজ্জেম হজ গাইড হতে পারবেন না।৩. সরকারি কর্মজীবীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং সাক্ষাৎকারের সময় অনুমোদনের কপি দাখিল করতে হবে।৪. হজ পোর্টালে প্রার্থী নিজস্ব ইউজার আইডি হতে হজযাত্রী নিবন্ধন করবেন, যা হজযাত্রী সংগ্রহের প্রমাণক হিসেবে গণ্য হবে।৫. হজ ব্যবস্থাপনা কার্যক্রম ভিন্ন প্রকৃতির হওয়ায় নারী প্রার্থীদের আবেদন করতে নিরুৎসাহিত করা হয়েছে।বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুনএইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার
৩ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার

৩ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।আজ রবিবার (২১ সেপ্টেম্বর) এ তিন Read more

জামিন পেলেন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস
জামিন পেলেন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস

রাষ্ট্রদ্রোহ মামলায় প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।বুধবার (৩০ এপ্রিল) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি Read more

ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ গেল আরও ৩৯ ফিলিস্তিনির
ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ গেল আরও ৩৯ ফিলিস্তিনির

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় একশো। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে Read more

ইরান যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, দাবি ট্রাম্পের
ইরান যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, দাবি ট্রাম্পের

ইরান যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি স্পষ্ট করে বলেন, পারস্য উপসাগরের হরমুজ প্রণালি নৌ-চলাচলের Read more

ভয়াবহ গরমে পানির তীব্র সংকটে ইরান, তেহরানে ছুটি ঘোষণা
ভয়াবহ গরমে পানির তীব্র সংকটে ইরান, তেহরানে ছুটি ঘোষণা

চলমান তীব্র দাবদাহের মধ্যে মারাত্মক পানির সংকটে পড়েছে পশ্চিম এশিয়ার ইরান। দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন