শেখ হাসিনার ভয়ে যারা গর্তে লুকিয়ে ছিল, তারা এখন তাদের সংস্কারের তালিম দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন।আমীর খসরু আরও বলেন, আমরা ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি, তার আগে ২৭ দফা দিয়েছি, এর আগে খালেদা জিয়া ভিশন-২০৩০ দিয়েছেন। এখন যারা সংস্কারের কথা বলছেন, তাদের কারও চেহারা আমরা দেখিনি। তখন তাদের অনেকেই রাস্তায় ছিল না, এখন বড় বড় কথা বলছে। এর বেশির ভাগের চেহারা আন্দোলন-সংগ্রামে দেখিনি। তিনি বলেন, সরকারের আচার-আচরণে মনে হচ্ছে, দেশ বিনিয়োগের স্বর্গরাজ্য হয়ে যাচ্ছে। তবে গেল ১০ মাসে বিনিয়োগ ক্রমান্বয়ে কমছে। আর বিনিয়োগের সার্কাস দেখানো হচ্ছে। এ নিয়ে কারও নাম বলতে চাই না। কারণ, এখন আর মানুষ বোকা না।ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানে আমীর খসরু বলেন, যতদিন দেশে নির্বাচিত সরকার না আসবে, ততদিন বিনিয়োগ আসবে না। সেই ঝুঁকিতে বিনিয়োগকারীরা যাবেন না। বিশ্বময় বিনিয়োগের চিত্র হচ্ছে, বিদেশিরা দেখতে চান, বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আছে কিনা, একটা নির্বাচিত স্থিতিশীল সরকার আছে কিনা। বিনিয়োগ কোনো স্বল্পমেয়াদি বিষয় নয়, এটা দীর্ঘমেয়াদি ব্যাপার।বাংলাদেশে সংস্কার প্রস্তাব নিয়ে অতীতে কোনো দিন কোনো রাজনৈতিক দল জনগণের কাছে যায়নি বলেও দাবি করেন এই নেতা। তিনি বলেন, দিনের শেষ সংস্কার হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো সংস্কার করা যাবে না।মানবিক করিডোর প্রসঙ্গে আমীর খসরু বলেন, এ সরকার কি নির্বাচিত সরকার, নিজে নিজে সিদ্ধান্ত নেবে? নির্বাচিত সরকার হলেও তাদের সবার সঙ্গে আলাপ-আলোচনা করতে হবে।ভাসানী জনশক্তির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আাবু ইউসুফ সেলিমের সঞ্চালনায় আলোচনা সভায় জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জেএসডির শহিদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ বক্তব্য দেন। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উদ্বোধনের পরদিনই ‘মাওলানা ভাসানী সেতুর’ ক্যাবল চুরি
উদ্বোধনের পরদিনই ‘মাওলানা ভাসানী সেতুর’ ক্যাবল চুরি

গাইবান্ধা ও কুড়িগ্রামের মানুষের দীর্ঘ প্রতীক্ষার প্রতীক ‘মাওলানা ভাসানী সেতু’ উদ্বোধনের মাত্র একদিন পরই চুরি হয়েছে প্রায় ৩০০ মিটার বৈদ্যুতিক Read more

একাত্তর নিয়ে ক্ষমা না চাইলে জামায়াত ক্ষমতায় যেতে পারবে না: কাদের সিদ্দিকী
একাত্তর নিয়ে ক্ষমা না চাইলে জামায়াত ক্ষমতায় যেতে পারবে না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীরউত্তম) বলেছেন,  ‘১৯৭১ সালে জামায়াতে ইসলামী যে কাজ করেছে, তার জন্য যদি Read more

মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমানে যুবকের আত্মহত্যা
মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমানে যুবকের আত্মহত্যা

কিশোরগঞ্জের কুলিয়ারচর মোটরসাইকেল কিনে না দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে এক যুবক আত্মহত্যা করেছে।শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কুলিয়ারচর পৌরসভার আলী Read more

ঝিনাইদহের পৌর শহরগুলোতে সেবা নয়, চলছে অব্যবস্থার রাজত্ব
ঝিনাইদহের পৌর শহরগুলোতে সেবা নয়, চলছে অব্যবস্থার রাজত্ব

ঝিনাইদহের পৌরসভাগুলোতে নাগরিক সুবিধা নয়, বরং দুর্ভোগই যেন নিয়মে পরিণত হয়েছে। নিয়মিত পৌর কর প্রদান করেও নাগরিকরা পাচ্ছেন না প্রয়োজনীয় Read more

নোয়াখালীতে দেশের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড, জলাবদ্ধতায় জনদুর্ভোগ
নোয়াখালীতে দেশের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড, জলাবদ্ধতায় জনদুর্ভোগ

নোয়াখালীতে গতকাল রাত থেকে টানা বৃষ্টি হচ্ছে।এতে জেলা শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার কারণে জনদুর্ভোগ দেখা দিয়েছে।বুধবার সকাল থেকে বৃহস্পতিবার (১৯ Read more

৭ দিনে ইউক্রেনের নতুন ১০ এলাকার দখল নিলো রুশ বাহিনী
৭ দিনে ইউক্রেনের নতুন ১০ এলাকার দখল নিলো রুশ বাহিনী

মাত্র এক সপ্তাহে ইউক্রেনের নতুন ১০টি লোকালয় বা বসতির দখল নিয়েছে সেখানে অভিযানরত রুশ বাহিনী। গতকাল শুক্রবার এক বিবৃতিতে রাশিয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন