ব্রাজিলের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষরও করেছেন তিনি।একইসঙ্গে সাবেক ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট বলসোনারোর মামলার বিচারকের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়, বুধবার মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, তারা বিধিবহির্ভুতভাবে ‘বিচারের আগেই আটকের’ অনুমোদন এবং ‘মত প্রকাশের স্বাধীনতা’ দমন করার অভিযোগে ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারক আলেকজান্দ্রে দে মোরেসের ওপর নিষেধাজ্ঞা জারি করবেন।বিচারক মোরেস ব্রাজিলের সাবেক ডানপন্থি প্রেসিডেন্ট জাইর বলসোনারো এবং তার সহযোগীদের বিরুদ্ধে তদন্তে নেতৃত্ব দিচ্ছেন। ২০২২ সালের নির্বাচনে হেরে যাওয়ার পর বলসোনারো ও তার সহযোগীরা অভ্যুত্থানের ষড়যন্ত্র করেছিলেন অভিযোগে এই তদন্ত চলছে।বলসোনারো এই অভিযোগ অস্বীকার করেছেন এবং বিচারক মোরেসকে ‘স্বৈরাচারী’ বলে অভিহিত করেছেন। মোরেসের ওপর এই নিষেধাজ্ঞা ঘোষণার পরপরই ব্রাজিলের ওপর শুল্ক ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর আদেশে সই করেন ট্রাম্প।এর আগে চলতি মাসের শুরুতে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি চিঠিতে উচ্চ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে। এতে ট্রাম্প ব্রাজিলকে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর ‘আক্রমণ’ এবং বলসোনারোর বিরুদ্ধে ‘হয়রানিমূলক ব্যবস্থা’ নেওয়ার অভিযোগ করেন।শুল্ক সংক্রান্ত নির্বাহী আদেশে ব্রাজিলের প্রধান বেশ কয়েকটি রপ্তানি পণ্য উচ্চ কর আরোপের আওতা থেকে বাদ দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে কমলার রস, কিছু বিমানের যন্ত্রাংশ এবং জ্বালানি পণ্য।এই আদেশে ব্রাজিলে “রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত নিপীড়ন, ভীতি প্রদর্শন, হয়রানি, সেন্সরশিপ এবং বলসোনারোর বিচার”-এর সাথে সরাসরি শুল্ক আরোপের কথাও বলা হয়েছে। ব্রাজিলও হুমকি দিয়েছে যে যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপিত যেকোনো শুল্কের পাল্টা পদক্ষেপ তারা নেবে।চীনের পর যুক্তরাষ্ট্র ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার, তাই এই শুল্ক বৃদ্ধি দক্ষিণ আমেরিকার দেশটির ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জে দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ১৫
কিশোরগঞ্জে দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ১৫

কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল বাজারে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে কয়েকটি দোকানপাট, Read more

নিজের নামে পারফিউম বাজারে আনলেন ডোনাল্ড ট্রাম্প
নিজের নামে পারফিউম বাজারে আনলেন ডোনাল্ড ট্রাম্প

এবার প্রসাধনী ব্র্যান্ডের নতুন সুগন্ধি বাজারে আনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 'ভিক্ট্রি' নামের এই পারফিউমকে জয়, শক্তি ও সাফল্যের প্রতীক Read more

কবে থামবে অবৈধ যানবাহনের দাপট!
কবে থামবে অবৈধ যানবাহনের দাপট!

প্রায় ২০ হাজার অটো, ইজিবাইক, গ্যাস অটো সম্পূর্ণ অবৈধভাবে চলাচল করছে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায়। এর মধ্যে সিটি কর্পোরেশনের লাইসেন্সপ্রাপ্ত Read more

চট্টগ্রাম-১২ আসনে এলডিপিসহ ৪ প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা
চট্টগ্রাম-১২ আসনে এলডিপিসহ ৪ প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ঋণখেলাপির দায়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থী এম. এয়াকুব আলীসহ চারজন প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। Read more

বরিশালে ডিপ্লোমা নার্সেস ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
বরিশালে ডিপ্লোমা নার্সেস ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

এইচএসসির পর ডিপ্লোমা নাই, ডিপ্লোমাকে ডিগ্রির সমমান চাই এ শ্লোগানে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন