দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেইলর। আইসিসির দুর্নীতিবিরোধী বিধি লঙ্ঘনের দায়ে পাওয়া নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে ২৫ জুলাই। এরপর আর ক্রিকেটে ফেরার পথে কোনো বাধা রইল না তার।আগামী ৭ আগস্ট নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে জিম্বাবুয়ে। বুলাওয়েতে অনুষ্ঠেয় এই টেস্টের জন্য ঘোষিত ১৬ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে অভিজ্ঞ টেইলরকে। বুধবার (৩০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।এর আগে ২০২১ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান টেইলর। এর চার মাস পরই আইসিসি তাকে দুর্নীতিবিরোধী আইন ভাঙার অভিযোগে নিষিদ্ধ করে। দীর্ঘদিন বাইরে থাকলেও পরিসংখ্যানে এখনও জিম্বাবুয়ের অন্যতম সেরা ব্যাটার তিনি। টেস্টে ৩৬.২৫ গড়ে ২,৩২০ রান করেছেন টেইলর, যা দেশটির হয়ে চতুর্থ সর্বোচ্চ। এই সংস্করণে তার ছয়টি শতকের মধ্যে পাঁচটিই এসেছে বাংলাদেশের বিপক্ষে।টেইলরের প্রত্যাবর্তনে দারুণ খুশি জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের আগে তিনি বলেন, ‘গত কয়েক মাস ধরে ও নিজেকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করার জন্য যেভাবে পরিশ্রম করেছে, সেটা অনুপ্রেরণাদায়ক। ওর অভিজ্ঞতা আমাদের দলের জন্য অনেক বড় শক্তি হতে পারে।’এর আগেও একবার জাতীয় দল থেকে বিরতি নিয়েছিলেন টেইলর। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের পর ইংলিশ কাউন্টি দল নটিংহ্যামশায়ারের সঙ্গে কোলপ্যাক চুক্তিতে যুক্ত হন তিনি। তবে ২০১৭ সালে আবারও জিম্বাবুয়ে জাতীয় দলে ফিরে আসেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাকিব-মাহমুদউল্লাহর রেকর্ড ভেঙে দিলেন লিটন
সাকিব-মাহমুদউল্লাহর রেকর্ড ভেঙে দিলেন লিটন

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে জ্বলে উঠেছেন লিটন দাস। তার ব্যাটে ভর করে বাংলাদেশ জিতল ম্যাচ, আর লিটন Read more

খালেদা জিয়ার জন্মভিটে আজও সংরক্ষিত রয়েছে জলপাইগুড়িতে
খালেদা জিয়ার জন্মভিটে আজও সংরক্ষিত রয়েছে জলপাইগুড়িতে

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মভিটে আজও সংরক্ষিত রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার নয়াবস্তি এলাকায়। মূলত এই এলাকার ওই Read more

তরুণীকে ধর্ষণচেষ্টার পর হত্যার অভিযোগ, আসামি গ্রেপ্তার
তরুণীকে ধর্ষণচেষ্টার পর হত্যার অভিযোগ, আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের চন্দনাইশে আরজু আকতার নামে এক তরুণীকে ধর্ষণচেষ্টা ও হত্যার অভিযোগে দায়ের করা চাঞ্চল্যকর মামলার একমাত্র আসামি নাজিম উদ্দিনকে (৩০) Read more

গোয়ালন্দে দুই তরুণীকে গণধর্ষণের অভিযোগে তিন যুবক গ্রেপ্তার
গোয়ালন্দে দুই তরুণীকে গণধর্ষণের অভিযোগে তিন যুবক গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে দুই তরুণীকে গণধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শুক্রবার (০৮ আগস্ট) ভোররাতে ভুক্তভোগী তরুণীর বাবা গোয়ালন্দ Read more

এবার রিশাদের প্রশংসায় পঞ্চমুখ ফিঞ্চ
এবার রিশাদের প্রশংসায় পঞ্চমুখ ফিঞ্চ

অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি ক্রিকেট লিগ বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেন্সে ডাক পেয়েছেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। এর আগে টুর্নামেন্টের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন