আজ থেকে ৫ মাস আগের কথা। মেয়ের বাড়িতে যাওয়ার পথে হঠাৎ করেই সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে এক পা ভেঙে যায় ছপুরজানের। ষাটোর্ধ বয়সি ছপুরজানের বাড়ি নাটোরের সিংড়ার ডাহিয়া গ্রামে।স্বামী হতদরিদ্র কালাম ফকির পেশায় একজন মৎস্যজীবী। বসতবাড়ি ছাড়া জমিজমা বলতে কিছুই নেই তার। জলাশয়ে মাছ ধরে কোন রকম সংসার চলতো তাদের। এ অবস্থায় ছপুরজানের চিকিৎসা জোগাড় করতে পারছিলেন না কোন ভাবেই। শেষমেষ স্বামী কালাম ফকির বসতবাড়ি বিক্রি করে প্রাথমিক চিকিৎসা করান তাকে।সংসার জীবনে তাদের তিন ছেলে ও তিন মেয়ে থাকলেও, যার যার সংসার নিয়ে এখন ব্যস্ত তারা। ছেলে তিনজনের কেউ গ্রামে থাকেন না, এমনকি বাবা-মায়ের খোঁজও রাখেন না দীর্ঘদিন ধরে। এদিকে স্বামী কালাম ফকিরও বয়সের ভারে আগের মতো আর মাছ ধরে বাজারে বিক্রি করতে পারেন না। ফলে সংসারের আয়ের উৎস বলতে কিছুই নেই তাদের। সব মিলে মানবেতর জীবনযাপন কাটছে তাদের। তাদের এ আর্তনাত যেন কেউ শুনছেন না।মঙ্গলবার (১ জুলাই) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ছপুরজান ও তার স্বামী দুইজনই আবছায়া অন্ধকার ঘরে বসে কান্না করছেন। স্বামী কালাম ফকির জানান, ১ লাখ ৩৫ হাজার টাকায় বসতবাড়ি বিক্রি করে স্ত্রীকে চিকিৎসা করিয়েছেন। বাকি চিকিৎসা নিতে এখন আরও ১ লাখ টাকার প্রয়োজন। তিনি আরও জানান, এখন প্রতি মাসে ৫ থেকে ৬ হাজার টাকার ঔষধ কিনতে হচ্ছে। সংসারে চাল নেই, বাজার নেই। কোন দিন খেয়ে আবার কোন দিন না খেয়ে থাকতে হচ্ছে আমাদের। বাকি চিকিৎসা, সংসারের খরচ, প্রতিদিনের ঔষধের খরচ—এসব জোগাড় করা আমার পক্ষে সম্ভব নয়।কান্নাজড়িত কণ্ঠে ছপুরজান বলেন, ‘আমি বাঁচতে চাই। বসতবাড়ি বিক্রি করে স্বামী আমাকে চিকিৎসা করিয়েছেন। এখন আমাদের থাকার জায়গা টুকুও নেই। আমি সবার সহযোগিতা চাই।’সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি অবগত নই, তারা আমাদের কাছে আসলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।'”সহযোগিতা পাঠানোর জন্য ছপুরজানের বিকাশ নাম্বার- ০১৭০৮৩২৪৫৭৩”এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপি নাকি জামায়াত – নির্বাচনী জোটে যাওয়া নিয়ে কী ভাবছে এনসিপি?
বিএনপি নাকি জামায়াত – নির্বাচনী জোটে যাওয়া নিয়ে কী ভাবছে এনসিপি?

নির্বাচনের সময় বিএনপি নাকি জামায়াত- কোন দলের সাথে যাবে এনসিপি সেই আলোচনাও চলছে দলের মধ্যে। এনসিপির শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজনের Read more

সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় তারেক রহমানের
সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় তারেক রহমানের

সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১০ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড Read more

টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অন্তত ২০
টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অন্তত ২০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় সরাইল সদর Read more

এগিয়ে গেল ভারত
এগিয়ে গেল ভারত

Source: রাইজিং বিডি

২৪ জুন: নামাজের সময়সূচি
২৪ জুন: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

সাবেক চৌগাছা পৌর মেয়রের ১ বছরের জেল
সাবেক চৌগাছা পৌর মেয়রের ১ বছরের জেল

যশোরের চৌগাছা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের নেতা নুর উদ্দীন আল মামুন হিমেলকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন