পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পরিত্যক্ত ইউনিয়ন পরিষদ ভবনের টয়লেট থেকে আল হাবিব (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ জুলাই) রাতে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনের ভাঙা টয়লেট থেকে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।আল হাবিব তেঁতুলিয়ার বুড়াবুড়ি ইউনিয়নের শিলাইকুঠি এলাকার বাসিন্দা আশরাফুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, বিকেলে খেলতে বের হয়ে আর বাড়ি ফেরেনি আল হাবিব। সন্ধ্যার পর থেকে খোঁজাখুঁজির একপর্যায়ে রাতে ইউনিয়ন পরিষদের পেছনের পরিত্যক্ত ভবনের টয়লেটে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখা যায়।চোখে পড়ার মতো দৃশ্যে মরদেহটি ছিল ভাঙা টয়লেটের ছড়ানো ইটের ওপর। গলায় নিজের গায়ের শার্ট পেঁচানো ছিল এবং মাথার পেছনে আঘাতের চিহ্নও ছিল বলে জানান এলাকাবাসী। শিশুটির এমন করুণ মৃত্যুর খবরে এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে আসে।শিশুটির পরিবার জানায়, আল হাবিবের বাবা আশরাফুল ইসলাম পেশায় বিদ্যুৎ মিস্ত্রি ছিলেন। এক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তিনি চলাফেরা করতে পারেন না। দরিদ্র এই পরিবারটি হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক হোসেন জানান, ‘পরিত্যক্ত ভবনে বাচ্চাটির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ও গ্রাম পুলিশ আমাকে জানায়। এরপর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে ও মরদেহ উদ্ধার করে।’তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মূসা মিয়া বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩
মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের কাউয়াই দ্বীপে একটি পর্যটকবাহী হেলিকপ্টার দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।বৃহস্পতিবার Read more

৪৮ ঘণ্টায় ৪৪ ইসরাইলি ড্রোন ও কোয়াডকপ্টার ভূপাতিত: ইরান
৪৮ ঘণ্টায় ৪৪ ইসরাইলি ড্রোন ও কোয়াডকপ্টার ভূপাতিত: ইরান

ইসরাইলের ৪৪টি ইসরাইলি ড্রোন ও কোয়াডকপ্টার ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরান। গত ৪৮ ঘণ্টায় এসব ড্রোন ও কোয়াডকপ্টার Read more

৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে রাজি পাকিস্তান-আফগানিস্তান, দোহায় মধ্যস্ততার প্রস্তুতি
৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে রাজি পাকিস্তান-আফগানিস্তান, দোহায় মধ্যস্ততার প্রস্তুতি

পাকিস্তান ও আফগানিস্তান শুক্রবার ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির সময় বাড়াতে রাজি হয়েছে। দুই দেশের মধ্যে শান্তি আলোচনার জন্য কাতারের দেয়া মধ্যস্ততার Read more

জ্বালানি তেল ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হতে হবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী
জ্বালানি তেল ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হতে হবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় জ্বালানি তেল ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। Read more

`সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলায় সরকারের ভেতরের একটা অংশের সংশ্লিষ্টতা রয়েছে’
`সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলায় সরকারের ভেতরের একটা অংশের সংশ্লিষ্টতা রয়েছে’

শরিফ ওসমান হাদি, তার একটা এক্সিডেন্ট হতে পারে এবং হওয়ার পর কি কি ঘটনা ঘটানো হবে বাংলাদেশে, এটার একটা পরিকল্পনা Read more

হোয়াটস অ্যাপে আসছে নতুন ফিচার, জেনে নিন ব্যবহার
হোয়াটস অ্যাপে আসছে নতুন ফিচার, জেনে নিন ব্যবহার

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য মেটা এনেছে একটি নতুন সুবিধা। এর নাম ইনস্ট্যান্ট ট্রান্সলেশন বা তাৎক্ষণিক অনুবাদ ফিচার। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন