থাইল্যান্ডের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কম্বোডিয়া।শুক্রবার (১ আগস্ট) দেশটির উপপ্রধানমন্ত্রী সান চানথোল এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফোনে পাঠানো এক বার্তায় চানথোল এই মনোনয়নের বিষয়টি স্বীকার করে বলেন, ‘হ্যাঁ ট্রাম্পকে শান্তিতে নোবেল মনোনয়নের পরিকল্পনা রয়েছে।’ এর আগে নমপেনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি ট্রাম্পের শান্তি প্রচেষ্টার প্রশংসা করেন এবং তাকে নোবেল পুরস্কারের যোগ্য বলে উল্লেখ করেন।প্রতিবেদনে আরও বলা হয়, গত সপ্তাহে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে এক দশকের মধ্যে সবচেয়ে বড় সামরিক সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষে অন্তত ৪৩ জন প্রাণ হারান এবং সীমান্ত অঞ্চল থেকে বাস্তুচ্যুত হন প্রায় তিন লাখ মানুষ। সংঘর্ষের সময়ে ট্রাম্প সরাসরি ফোনে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান। পরে মালয়েশিয়ার মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।এই উদ্যোগকে ‘ফলপ্রসূ’ আখ্যা দিয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক্স-এ (সাবেক টুইটার) বলেন, ‘এই শান্তি চুক্তি সম্ভব হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগেই। তিনি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য।’এর আগে চলতি বছর জুন মাসে ভারত-পাকিস্তানের সীমান্ত উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার কারণে ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য সুপারিশ করে পাকিস্তান। একইভাবে গত মাসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও ট্রাম্পের নাম মনোনয়নের জন্য প্রস্তাব করেছিলেন।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে অভিযোগ আনলেন নিলা ইসরাফিল
এবার ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে অভিযোগ আনলেন নিলা ইসরাফিল

জাতীয় নাগরিক পার্টির নেতা তুষার সারোয়ারের সঙ্গে কথোপকথন প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছেন নিলা ইসরাফিল। এরই ধারাবাহিকতায় এবার এবি Read more

ইসির প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ এনসিপিসহ ১৬ দল
ইসির প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ এনসিপিসহ ১৬ দল

অবশেষে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক যাচাই-বাছাইয়ে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১৬টি দল উত্তীর্ণ হয়েছে। মাঠ Read more

পরিক্ষা যেন ক্ষুদে শিক্ষার্থী-অভিভাবকদের উৎসব
পরিক্ষা যেন ক্ষুদে শিক্ষার্থী-অভিভাবকদের উৎসব

প্রথমবারের মত পাবনার ঈশ্বরদীতে অনুষ্ঠিত হলো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এ্যাসোসিয়েশনের বৃত্তি পরিক্ষা। কোমলমতি শিক্ষার্থীদের মেধা যাচাই, সামাজিক মর্যাদা বৃদ্ধি ও Read more

মেট্রোরেলের দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন
মেট্রোরেলের দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে প্রাণ হারানো আবুল কালামকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে তার নিজ জন্মভূমি শরীয়তপুরের নড়িয়ায়। সোমবার (২৭ Read more

বিভিন্ন অসঙ্গতি আছে, ভোট সুষ্ঠু হলে মেনে নেব: শিবিরের ভিপি প্রার্থী
বিভিন্ন অসঙ্গতি আছে, ভোট সুষ্ঠু হলে মেনে নেব: শিবিরের ভিপি প্রার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনকে ঘিরে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আরিফ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন