বরগুনার আমতলী পৌরসভার কালিবাড়ি ২নং ওয়ার্ডে পতিতাবৃত্তি ব্যবসা পরিচালনার অভিযোগে দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, মহিলা কলেজের দক্ষিণ পাশে আছিয়া বেগমের বাড়িতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে নারীদের এনে দীর্ঘদিন ধরে পতিতাবৃত্তি ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে ওই বাড়িতে অভিযান চালায় আমতলী থানা পুলিশ। অভিযানে বাড়ির মালিক আছিয়া বেগম ও সহযোগী মোসা: লাকি নামের দুই নারীকে গ্রেফতার করা হয়। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা রুজু করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রকৃতি প্রেমীদের হাতছানি দিচ্ছে চুনারুঘাটের শাপলা বিল
প্রকৃতি প্রেমীদের হাতছানি দিচ্ছে চুনারুঘাটের শাপলা বিল

প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার সম্ভার চুনারুঘাট উপজেলা। এখানকার দেউন্দি চা-বাগানের বিস্তীর্ণ বিলজুড়ে এখন লাল শাপলার অপরূপ সমারোহ। চারপাশে চায়ের সতেজ Read more

ভারত আগুন নিয়ে খেলছে: হিনা রব্বানী
ভারত আগুন নিয়ে খেলছে: হিনা রব্বানী

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের রূপ ধারণ করেছে। দুই সপ্তাহ ধরে চলা হুমকি-ধমকির পর এবার বাস্তবিকই পাকিস্তানের Read more

‘শান্তিপূর্ণ নির্বাচনে সহায়তা করতে চায় যুক্তরাজ্য’
‘শান্তিপূর্ণ নির্বাচনে সহায়তা করতে চায় যুক্তরাজ্য’

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সহায়তা দিতে চায় যুক্তরাজ্য।আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) Read more

ওসমান হাদি গুলিবিদ্ধ: ঢামেকে সেনাবাহিনী-পুলিশের নিরাপত্তা জোরদার
ওসমান হাদি গুলিবিদ্ধ: ঢামেকে সেনাবাহিনী-পুলিশের নিরাপত্তা জোরদার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় ওসমান Read more

বাংলাদেশের স্বাস্থ্যখাতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব এবং বৈশ্বিক প্রেক্ষাপট
বাংলাদেশের স্বাস্থ্যখাতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব এবং বৈশ্বিক প্রেক্ষাপট

জনগণের মৌলিক অধিকার হিসেবে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা একটি জনকল্যাণমূলক রাষ্ট্রের অপরিহার্য দায়িত্ব। তবে, বাংলাদেশে ক্রমবর্ধমান জনসংখ্যার স্বাস্থ্য চাহিদা ও সীমিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন