ঝিনাইদহের মহেশপুর উপজেলার চাপাতলা গ্রামে এ স্কুলছাত্রী বিবাহিত হওয়ায় তাকে স্কুলে ঢুকতে দেননি প্রধান শিক্ষক। গত ২০ জুলাই চাপাতলা গ্রামের স্বরুপপুর কুসুমপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।জানা গেছে, মহেশপুর উপজেলার চাপাতলা গ্রামের রিনা আক্তার মনিরা। সদ্য বিয়ে হয়েছে। গত ২০ জুলাই মাকে সঙ্গে নিয়ে মনিরা যায় স্বরুপপুর কুসুমপুর মাধ্যমিক বিদ্যালয়ে। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল রহমান তাকে ক্লাসে বসতে দেননি।প্রধান শিক্ষক বলেন, ‘বিবাহিত মেয়েরা স্কুলে পড়তে পারবে না।’এ সময় মনিরা ও তার মা অনেক অনুরোধ করলেও প্রধান শিক্ষক নিজের সিদ্ধান্তে অনড় থাকেন। পরে তারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দেন। কিন্তু অভিযোগ দেওয়ার পরও কোনো সমাধান হয়নি।মনিরা বলেন, ‘আমি শিক্ষক হতে চাই। বিয়ে হয়েছে বলেই কি আমার স্বপ্ন শেষ হয়ে যাবে? আমি স্কুলে ফিরতে চাই। আমার একটা চাওয়া আমি যেন আর দশটা শিক্ষার্থীর মতো স্কুলে গিয়ে লেখাপড়া করতে পারি। আমার স্বপ্ন যেন থেমে না যায়।’এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থী ও অভিভাবকরা বলছেন, ‘শিক্ষা মন্ত্রণালয় বা কোনো সরকারি নির্দেশনায় নেই যে বিবাহিত শিক্ষার্থী স্কুলে পড়তে পারবে না। প্রধান শিক্ষক নিজে নিয়ম করে এমন সিদ্ধান্ত নিয়েছেন।প্রধান শিক্ষক মমিনুল রহমান বলেন, ‘বিদ্যালয়ের অভ্যন্তরীণ নিয়ম মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার বলেন, ‘বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর মারা গেছেন
বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর মারা গেছেন

লেখক, গবেষক ও বাম ধারার বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর মারা গেছেন। আজ রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে তিনি ইন্তেকাল Read more

নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা ইশরাক সমর্থকদের
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা ইশরাক সমর্থকদের

ডিএসসিসির নগর ভবনে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন ইশরাকে হোসেনকে মেয়রের দায়িত্বে বুঝিয়ে দেওয়ার দাবিতে Read more

পাকিস্তানের পররাষ্ট্রসচিব ঢাকা আসছেন আজ
পাকিস্তানের পররাষ্ট্রসচিব ঢাকা আসছেন আজ

পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ আজ বুধবার (১৬ এপ্রিল) ঢাকা সফরে আসছেন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠেয় বৈঠকে পররাষ্ট্রসচিব মো. Read more

৫৪ বছর পর আবারও চাঁদে মানুষ পাঠাচ্ছে নাসা
৫৪ বছর পর আবারও চাঁদে মানুষ পাঠাচ্ছে নাসা

মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, আর্টেমিস টু মিশন উৎক্ষেপণ হবে ৬ ফেব্রুয়ারি। এটি হবে ১৯৭২ সালের পর মানুষের প্রথম Read more

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে টানা ছুটি
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে টানা ছুটি

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন তিন দিনের ছুটি। অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকছে প্রায় দুই সপ্তাহ।সরকারি ছুটির তালিকা অনুযায়ী, Read more

এগ্রোভোল্টাইকস: কৃষি ও জ্বালানি খাতে যুগান্তকারী সম্ভাবনা
এগ্রোভোল্টাইকস: কৃষি ও জ্বালানি খাতে যুগান্তকারী সম্ভাবনা

একদিকে কৃষির মাঠ, অন্যদিকে সৌর বিদ্যুৎ উৎপাদনের প্যানেল—একই জমিতে যুগপৎ এই দুটি কার্যক্রমের সম্মিলন এখন আর কল্পনা নয়, বাস্তবের দিকেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন