কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের রূপ ধারণ করেছে। দুই সপ্তাহ ধরে চলা হুমকি-ধমকির পর এবার বাস্তবিকই পাকিস্তানের আজাদ কাশ্মীরের কয়েকটি স্থানে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দিয়েছে ভারত। গভীর রাতে আকস্মিক এ হামলায় দেশের হয়ে ভারতের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানী খার। পারমাণবিক শক্তিধর প্রতিবেশী রাষ্ট্রের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালানোকে ‘আগুন নিয়ে খেলা’র সঙ্গে তুলনা করেছেন তিনি।বুধবার (৭ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।  কাতারভিত্তিক সংবাদমাধ্যমটিকে দেওয়া সাক্ষাৎকারে হিনা রব্বানী বলেন, আগুন নিয়ে খেলা করছে ভারত। পাকিস্তানে তাদের এই হামলা অযৌক্তিক, ভিত্তিহীন এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।হিনা বলেন, ভারতের এই পদক্ষেপ প্রমাণ করে যে, তারা নিজেদের বিচারক, জুরি ও শাস্তিদাতা হিসেবে ভাবছে। পারমাণবিক শক্তিধর আরেকটি রাষ্ট্রের ভেতরে ক্ষেপণাস্ত্র ছুঁড়তে দ্বিধা করছে না তারা। কারণ, ভারত মনে করছে যে কোনও ফল ভোগ না করেই পার পেয়ে যাবে তারা। পাকিস্তানের সাবেক এ পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তান বহুবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ভারতের আগ্রাসন নিয়ে সতর্ক করেছিল। সতর্কতার সব লক্ষণই স্পষ্ট ছিল, আর এখন ভারত সেটিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মীরে এটিই সবচেয়ে বড় হামলা। পরোক্ষভাবে পাকিস্তান এ হামলায় জড়িত, এমন অভিযোগ তুলে বুধবার দেশটির সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত। পাশাপাশি আরও বেশ কিছু পদক্ষেপ নেয় দেশটি। জবাবে সিমলা চুক্তি স্থগিত ও ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় পাকিস্তান। স্থগিত করে দেওয়া হয় ভারতের সঙ্গে সবরকম বাণিজ্যও।এরপর থেকে দুদেশের পাল্টাপাল্টি হুমকি-ধমকিতে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে পরিস্থিতি, রীতিমতো যুদ্ধের রূপ ধারণ করেছে যা এখন। বুধবার (৭ মে) সকালে এক ব্রিফিংয়ে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, গতকাল মঙ্গলবার মধ্যরাতের পর কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরাবাদে ‘কাপুরুষোচিত’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। ইতোমধ্যে এর বদলা নিতে শুরু করেছে পাকিস্তান সেনাবাহিনী।সবশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানি সেনাদের গোলাবর্ষণে অন্তত ১০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন; সেইসঙ্গে আহত হয়েছেন অন্তত ৩২ জন। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আইসিসিকে নতুন শর্ত দিয়েছে বিসিবি
আইসিসিকে নতুন শর্ত দিয়েছে বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি আছে এক মাসেরও কম সময়। তবে এর মধ্যেই ভারতে গিয়ে টুর্নামেন্ট খেলতে নিজেদের অস্বস্তিবোধের কথা Read more

বাঘায় কাঁচা মরিচ ৩২০ টাকা কেজি, সবজির দাম বাড়ায় ভোগান্তিতে সাধারণ মানুষ
বাঘায় কাঁচা মরিচ ৩২০ টাকা কেজি, সবজির দাম বাড়ায় ভোগান্তিতে সাধারণ মানুষ

রাজশাহীর বাঘায় সব ধরনের সবজির দাম ঊর্ধ্বমুখী হওয়ায় ভোগান্তিতে পড়েছেন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত আয়ের মানুষ। বিশেষ করে কাঁচা মরিচের দাম Read more

কৃষি গুচ্ছে টানা নেতৃত্ব দিতে চায় বাকৃবি দ্বিমত শেকৃবির
কৃষি গুচ্ছে টানা নেতৃত্ব দিতে চায় বাকৃবি দ্বিমত শেকৃবির

আগামী পাঁচ বছর টানা গুচ্ছ ভর্তি পরীক্ষায় নেতৃত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। তবে এই প্রস্তাবে দ্বিমত পোষণ Read more

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পিটিশনে সই করল হাজার হাজার ইসরায়েলি
ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পিটিশনে সই করল হাজার হাজার ইসরায়েলি

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দাবিতে স্বাক্ষর সংগ্রহে নেমেছে জাজিম নামের একটি অ্যাডভোকেসি সংস্থা। ইতোমধ্যে এ দাবির প্রতি সমর্থন জানিয়ে Read more

বন্ধু না আসা পর্যন্ত বিয়েতে কবুল বললেন না বর!
বন্ধু না আসা পর্যন্ত বিয়েতে কবুল বললেন না বর!

কনের বাড়িতে চলছে রান্নাবান্না, অতিথি আপ্যায়ন। গাড়িবহর নিয়ে হাজির হয়েছে বরযাত্রীও। সবাই অপেক্ষা করছে কখন বিয়ে সম্পন্ন হবে, তারপর বরযাত্রীদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন