পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি আয়রন ব্রিজের ঝুলন্ত ভীমের সাথে বাল্কহেডের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন বাল্ক হেডে কাজ করা এক শ্রমিক। আজ মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের মিয়ার খাল নামক স্থানে এ ঘটনা ঘটে। এসময় নিহত শ্রমিকের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। নিহত সাকিব হোসেন (২৩) উপজেলার কালাইয়া ইউনিয়নের আয়নাবাজ কালাইয়া গ্রামের কবির হোসেনের ছেলে।প্রত্যক্ষদর্শী আরেক শ্রমিক জানায়, তারা দেওপাশা বাজারে বালু ফেলে কাছিপাড়ার দিকে ফিরছিলেন। পথে প্রবল জোয়ারের চাপে বাল্কহেডটি দিক হারিয়ে ব্রিজে সজোরে আঘাত করে। এসময় সাকিবের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার ওসি (তদন্ত) আকিল হোসেন বলেন, ‘লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে বাউফল থানার পুলিশ ও কালাইয়া নৌফাড়ির পুলিশ অবস্থান করছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমি অরাজনৈতিক মানুষ, অভিনয় ছাড়া কিছুই করি না: আরিফিন শুভ
আমি অরাজনৈতিক মানুষ, অভিনয় ছাড়া কিছুই করি না: আরিফিন শুভ

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ বর্তমানে ভারতের মুম্বাইয়ে অবস্থান করছেন তার প্রথম হিন্দি ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’-র শুটিংয়ের জন্য। Read more

১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারে পরীক্ষায় ১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউই পাস করেনি। অর্থাৎ, এসব প্রতিষ্ঠানে শতভাগ ফেল করেছে। Read more

সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে প্রতিবাদ
সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে প্রতিবাদ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে এবং তা পুনর্বহালের দাবিতে গানে গানে প্রতিবাদ জানিয়েছে Read more

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮৫, ২৯ জনের মৃত্যু অনাহারে
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮৫, ২৯ জনের মৃত্যু অনাহারে

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলায় ২৪ ঘণ্টায় আরো ৮৫ জন নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। Read more

গল্পটা শুধু ক্রিকেটের নয়, এক ভাইয়ের ভালোবাসারও
গল্পটা শুধু ক্রিকেটের নয়, এক ভাইয়ের ভালোবাসারও

বার্মিংহামের এজবাস্টনে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছে ভারত। আর এই ইতিহাস গড়তে বিরাট ভূমিকা পালন করেছেন আকাশ দিপ। বল হাতে তিনি Read more

যশোরে ওমিক্রনের আতঙ্ক, ভ্যারিয়েন্টে আক্রান্ত নারী!
যশোরে ওমিক্রনের আতঙ্ক, ভ্যারিয়েন্টে আক্রান্ত নারী!

যশোরে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন আতঙ্ক বিরাজ করছে। ইতিমধ্যে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত এক নারী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) ইবনেসিনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন