ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলায় ২৪ ঘণ্টায় আরো ৮৫ জন নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। অব্যাহত বোমাবর্ষণের ফলে হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে শুক্রবার (২৩ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।খবরে বলা হয়, বৃহস্পতিবার (২২ মে) ভোর থেকে এখন পর্যন্ত এই হতাহতের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে বহু বৃদ্ধ, নারী ও শিশুও রয়েছেন।প্রতিবেদনে বলা হয়েছে, দেইর আল বালাহর আল-মাঘাজি শরণার্থী শিবিরে চালানো হামলায় বহু হতাহতকে উদ্ধার করে আল-আকসা শহিদ হাসপাতালে নেওয়া হয়। আশরাফ আমরার তোলা ছবিতে দেখা যায়, রক্তাক্ত শিশুদের কোলে নিয়ে ছুটছেন আহত স্বজনেরা।এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, হাজারো মানুষ বর্তমানে দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। সম্প্রতি যেসব শিশু ও বৃদ্ধ মারা গেছেন, তাদের মধ্যে অন্তত ২৯ জনের মৃত্যু ঘটেছে অনাহারে, যাকে ‌‘অনাহারজনিত মৃত্যু’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের চলমান যুদ্ধ এখন পর্যন্ত অন্তত ৫৩ হাজার ৭৬২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ২২ হাজার ১৯৭ জন। এছাড়া গাজায় ইসরায়েলের এই যুদ্ধকে ‘গণহত্যা’ হিসেবে চিহ্নিত করে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলাও চলছে।গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের মৃত হিসেবে বিবেচনা করা হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে।গত জানুয়ারিতে হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হলেও মার্চে তা ভেঙে দিয়ে ইসরায়েল আবারও গাজায় পূর্ণমাত্রায় আক্রমণ শুরু করে। সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েল স্থল অভিযান আরও বিস্তৃত করেছে এবং বোমা হামলার মাত্রাও বাড়িয়েছে।এর আগে গত বছরের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাগরিকদের দ্রুত ইরাক ত্যাগের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র
নাগরিকদের দ্রুত ইরাক ত্যাগের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাস নিজেদের নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। সতর্কতা জারি করে দূতাবাস জানায়, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ইরাকজুড়ে বিশেষ Read more

প্রবাস থেকে আসা বাবার লাশ দাফন শেষে পরীক্ষার হলে ছেলে
প্রবাস থেকে আসা বাবার লাশ দাফন শেষে পরীক্ষার হলে ছেলে

মালদ্বীপ থেকে জসিম উদ্দিনের (৪৫) লাশ অ্যাম্বুলেন্স যোগে বাড়িতে আসে মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে। রাতভর লাশের পাশে বসে ছিল ছেলে Read more

বৈরী আবহাওয়ায় ভোলা থেকে ১০ রুটে নৌযান চলাচল বন্ধ
বৈরী আবহাওয়ায় ভোলা থেকে ১০ রুটে নৌযান চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ায় ভোলা থেকে ১০টি রুটে নৌযান চলাচল বন্ধ করেছে বিআইডব্লিউটিএ। এর মধ্যে ইলিশা-মজুচৌধুরীর হাট রুটটি বন্ধ চার দিন ধরে। Read more

পাবনা-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি প্রার্থী হিসেবে মুফতী মফিজের নাম ঘোষণা
পাবনা-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি প্রার্থী হিসেবে মুফতী মফিজের নাম ঘোষণা

পাবনা-৩ আসনে দলীয় এমপি প্রার্থী হিসেবে মুফতী মাওলানা মোঃ মফিজ উদ্দিন এর নাম ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।বৃহস্পতিবার (১৯ জুন) Read more

নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিল মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী
নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিল মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী

আগামী জাতীয় নির্বাচন ঠেকানোর ঘোষণা দিয়েছে মিয়ানমারের জাতিগত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। সোমবার (১১ আগস্ট) দেশটির সশস্ত্র এই গোষ্ঠী Read more

ঢাকায় জাতীয় পার্টি-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, সেনা মোতায়েন
ঢাকায় জাতীয় পার্টি-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, সেনা মোতায়েন

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন