যশোরে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন আতঙ্ক বিরাজ করছে। ইতিমধ্যে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত এক নারী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) ইবনেসিনা হাসপাতালের নমুনা পরীক্ষার পর ওই নারীর শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট ধরা পড়ে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।ইবনেসিনা হাসপাতালের এক কর্মকর্তা জানান, শ্বাসকষ্ট, জ্বর ও সর্দি লাগা অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। রোগীর উপসর্গ দেখে দায়িত্বরত চিকিৎসকের সন্দেহ হলে করোনাভাইরাস পরীক্ষার নির্দেশনা দেন। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে তার নমুনা পরীক্ষা করা হলে করোনাভাইরাসের ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। পরে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে পাঠানো হয়েছে।যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত জানান, আক্রান্ত নারীর বাড়ি সাতক্ষীরার কলারোয়ায়। তার এক মেয়ে যশোর শহরে চাকরি করেন। মেয়ের কাছে থাকা অবস্থায় ওই নারী অসুস্থ হয়ে পড়েন। যশোর ইবনেসিনা হাসপাতালে নমুনা পরীক্ষার পর তার শরীরে করোনার ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। ইবনেসিনা হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি জানানোর পর আক্রান্ত নারীকে জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তির ব্যবস্থা করা হয়। আগের চেয়ে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।তত্ত্বাবধায়ক আরও জানান, করোনার উপসর্গ নিয়ে একাধিক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। কিন্তু কিটের অভাবে তাদের করোনা পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। স্বাস্থ্য মন্ত্রণালয়ে কিটের চাহিদাপত্র পাঠানো হয়েছে। ইতিমধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবে নমুনা পরীক্ষার জন্য কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন। সেখানে মেশিনারিজ থাকলেও কিট নেই। ফলে এখনই করোনা পরীক্ষা সম্ভব নয়।যশোরের ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল জানান, চারপাশে কোভিড-ওমিক্রন আতঙ্ক বিরাজ করছে। যশোর ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন এক নারীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানতে পেরেছি। সেখানকার ডাক্তার ওই রোগীর চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে পাঠিয়েছেন। তিনি নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি আরও জানান, যতটা সম্ভব জনাকীর্ণ স্থান এড়িয়ে চলা, খোলা জায়গায় এমনকি ১.৫ মিটার দূরত্ব বজায় রাখা ও মাস্ক ব্যবহার করতে হবে। নির্দিষ্ট সময় পর পর হাত সাবান-পানি দিয়ে ধুয়ে ফেলা। ব্যবহার্য জিনিসপত্র জীবাণুনাশক পদার্থ দিয়ে পরিষ্কার করে নেয়া। দরজার হাতল, সুইচ, লিফটের বাটন জীবাণুনাশক দিয়ে পরিষ্কার রাখুন ও মাস্ক ব্যবহার করতে হবে। আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।উল্লেখ্য, কোভিড-ওমিক্রন এক্সবিবি এর লক্ষণগুলি হলো জ্বর কাশি ছাড়াই মাথা, গলা, পিঠ ও জয়েন্টে ব্যথা, নিউমোনিয়া, ক্লাটকীয়ভাবে ক্ষুধা হ্রাস পাবে। কোভিড-ওমিক্রন এক্সবিবি ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় ৫ গুণ বেশি বিষাক্ত ও মৃত্যুর হারও বেশি। অতি অল্প সময়ের মধ্যে লক্ষণগুলি অত্যন্ত তীব্র হয়ে উঠবে ও স্পষ্ট লক্ষণগুলির অনুপস্থিতিতেও পরিবর্তন ঘটবে। অল্প সময়ের মধ্যে এটি সরাসরি ফুসফুসের “জানালা” প্রভাবিত ও নিউমোনিয়ার লক্ষণ দেখাতে শুরু করে। কোভিড ওমিক্রন-এক্সবিবি সংক্রামিত অল্প সংখ্যক রোগীকে জ্বর-মুক্ত এবং ব্যথা-মুক্ত হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়, তবে এক্স-রেতে হালকা নিউমোনিয়া দেখা যায়। এছাড়া নাকের গহ্বরের মধ্য দিয়ে তুলার সোয়াব পরীক্ষা করে কোভিড-ওমিক্রন এক্সবিবি নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে ও নাসোফ্যারিঞ্জিয়াল পরীক্ষার সময় মিথ্যা নেতিবাচক পরীক্ষার উদাহরণ বাড়ছে। তাই এই ভাইরাসটি খুবই ধূর্ত। এর ফলে ভাইরাসটি সম্প্রদায়ের মধ্যে সহজেই ছড়িয়ে পড়ে। সরাসরি মানুষের ফুসফুসকে সংক্রামিত করে। ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি ও তীব্র শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গ্রাম, শহর, অলিগলি জিতবে এবার শাপলা কলি: সারজিস
গ্রাম, শহর, অলিগলি জিতবে এবার শাপলা কলি: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম নিজেদের দলীয় প্রতীক ‘শাপলা কলি’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।রবিবার (২ Read more

পাঁচ বন্ধুর ইচ্ছা পূরণে ৮ কেজির দুটি সিঙ্গারা, এলাকায় চাঞ্চল্য
পাঁচ বন্ধুর ইচ্ছা পূরণে ৮ কেজির দুটি সিঙ্গারা, এলাকায় চাঞ্চল্য

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাঁচ বন্ধুর ইচ্ছা পূরণ করতে বানানো হয়েছে ৮ কেজি ওজনের দুটি সিঙ্গারা। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।রবিবার Read more

রাখাইনে হাসপাতালে জান্তার বিমান হামলা, নিহত ৩১
রাখাইনে হাসপাতালে জান্তার বিমান হামলা, নিহত ৩১

মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে ক্ষমতাসীন সামরিক সরকারের বিমান বাহিনীর হামলায় নিহত হয়েছে ৩১ জন। এ ঘটনায় আরও ৬৮ জন Read more

ঈদুল আজহার তারিখ ঘোষণা বিশ্বের বৃহৎ মুসলিম দেশের
ঈদুল আজহার তারিখ ঘোষণা বিশ্বের বৃহৎ মুসলিম দেশের

বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় দেশটি জানায়, তাদের আকাশে জিলহজ মাসের Read more

মোদি সরকার মুসলিমবিরোধী আরেকটি পদক্ষেপ নিয়েছে: আসিফ নজরুল
মোদি সরকার মুসলিমবিরোধী আরেকটি পদক্ষেপ নিয়েছে: আসিফ নজরুল

ভারতে নরেন্দ্র মোদি সরকার মুসলমানবিরোধী আরও একটি পদক্ষেপ নিয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। রোববার Read more

গাজায় স্বাস্থ্য-সরঞ্জাম বহনকারী ৩ হাজার ট্রাক ঢুকতে দিচ্ছে না ইসরাইল
গাজায় স্বাস্থ্য-সরঞ্জাম বহনকারী ৩ হাজার ট্রাক ঢুকতে দিচ্ছে না ইসরাইল

ফিলিস্তিনের গাজায় ৩ হাজারেরও বেশি স্বাস্থ্য সরঞ্জামবাহী ট্রাক ঢুকতে বাধা দিচ্ছে ইসরাইল। ফলে বিপর্যয়কর মানবিক পরিস্থিতির আরও অবনতি ঘটছে। রোববার (০১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন