গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি থেকে সফিপুর আঞ্চলিক সড়কে সৃষ্টি হয়েছে চরম জলাবদ্ধতা। সম্প্রতি টানা বৃষ্টিপাতে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। বিশেষ করে সিনাবহ এলাকার যমুনা ইলেকট্রনিক্স কারখানার পাশের অংশে সড়ক প্রায় এক থেকে দেড় ফুট পানির নিচে তলিয়ে গেছে।স্থানীয় বাসিন্দা ও পথচারীরা জানান, সামান্য বৃষ্টি হলেই এ এলাকায় পানি জমে যায়। কিন্তু চলতি বর্ষা মৌসুমে টানা কয়েকদিনের বৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও নারী-শিশুরা বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।চালকরা জানান, জলাবদ্ধতার কারণে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ছোট যানবাহন বিকল হয়ে পড়ছে এবং দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। অনেক ক্ষেত্রেই সড়কটি বিকল্প সড়ক না থাকায় ভোগান্তি আরও তীব্র হচ্ছে।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকাবাসী এই সড়কের পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের দাবি জানালেও কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। দ্রুত স্থায়ী সমাধান না হলে বর্ষাকালে এ দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।এই বিষয়ে কালিয়াকৈর উপজেলার মৌচাক প্যানেল চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘বড়ইবাড়ি থেকে সফিপুর সড়কটি খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক। দীর্ঘদিন ধরে এই এলাকায় পানি জমে মানুষের ভোগান্তি হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আহমেদ বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। জনগণের দুর্ভোগ লাঘবে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিখোঁজের দু’দিন পর যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
নিখোঁজের দু’দিন পর যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

পাবনার ঈশ্বরদী থেকে নিখোঁজ হওয়ার দুদিন পর শরিফুল ইসলাম (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন Read more

যৌন হেনস্তার ঘটনায় মুখ খুললেন মেক্সিকোর প্রেসিডেন্ট
যৌন হেনস্তার ঘটনায় মুখ খুললেন মেক্সিকোর প্রেসিডেন্ট

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবামকে প্রকাশ্যে যৌন হয়রানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) মেক্সিকো সিটির সোকালো এলাকায় গণসংবর্ধনার Read more

রাজধানীতে বিশেষ অভিযানে ১৫ জন গ্রেপ্তার
রাজধানীতে বিশেষ অভিযানে ১৫ জন গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (৫ এপ্রিল) মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন Read more

নাটোরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত
নাটোরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

নাটোরের গুরুদাসপুরের নাজিরপুরে ইজিবাইক, অটোভ্যান ও ট্রলির সংঘর্ষে আফসার আলী ও হায়দার আলী নামে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত Read more

নতুন কর্মসূচি দিয়ে সড়ক ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা
নতুন কর্মসূচি দিয়ে সড়ক ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন ৭ কলেজের শিক্ষার্থীরা। তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন