কুমিল্লার মেঘনা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ আলোচিত মাদক কারবারি মো. আব্দুল মান্নানকে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার হরিপুর ফরাজিকান্দি গ্রামের মৃত সফর আলীর ছেলে।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৮টার দিকে ভাওরখোলা ইউনিয়নের ৮০ মিটার ব্রিজ এলাকা থেকে প্রায় ১০০ গজ দক্ষিণে, উপজেলা থেকে ভাটেরচরগামী পাকা সড়ক ও ভাওরখোলাগামী পাকা সড়কের সংযোগস্থলে এ অভিযান চালানো হয়।পুলিশ সূত্রে জানা যায়, নবাগত অফিসার ইনচার্জ শহীদুল ইসলামের নির্দেশনায় এসআই (নিঃ) মো. মকবুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে চালানো ওই অভিযানে পাকা রাস্তার ওপর থেকে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ এক লাখ পাঁচ হাজার আটশত টাকা উদ্ধার করা হয়।এ বিষয়ে মেঘনা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম সময়ের কণ্ঠস্বরকে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের ঘটনায় এএসআই মো. রাসেল মিয়া বাদী হয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তারকৃত আব্দুল মান্নানের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘এনসিপিকে শাপলা প্রতীক দিতে হবে নয়তো ধান বাদ দিতে হবে’
‘এনসিপিকে শাপলা প্রতীক দিতে হবে নয়তো ধান বাদ দিতে হবে’

এনসিপিকে হয় শাপলা প্রতীক দিতে হবে নয়তো ধান, সোনালী আঁশ বাদ দিতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা Read more

পাকিস্তানে ভারি বৃষ্টিতে ৯ জনের মৃত্যু
পাকিস্তানে ভারি বৃষ্টিতে ৯ জনের মৃত্যু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু ও আশপাশের জেলাগুলোতে ভারি বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ৯ জনের মৃত্যু ও ৪৭ জন Read more

গলাচিপায় স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
গলাচিপায় স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

পটুয়াখালীর গলাচিপায় আমরান (১৬) নামের এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ আগস্ট) বিকেল ৪টার দিকে পৌরসভার ৮নং ওয়ার্ডের Read more

গর্ভে সন্তান রেখে অ্যাপেনডিক্স অস্ত্রোপচার: ডা.পান্নুর
গর্ভে সন্তান রেখে অ্যাপেনডিক্স  অস্ত্রোপচার: ডা.পান্নুর

গর্ভে সন্তান রেখে আফরোজা খাতুন (৩৩) নামে এক রোগীর ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে অ্যাপেনডিক্স অস্ত্রোপচার করে দৃষ্টান্ত স্থাপন করেছেন ডা. মাহমুদুল হাসান Read more

গাজায় দলে দলে বাড়ি ফিরছে মানুষ
গাজায় দলে দলে বাড়ি ফিরছে মানুষ

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েল ও  হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল ৫টার দিকে ইসরায়েলি সেনারা Read more

নীলফামারীতে নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু
নীলফামারীতে নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু

নীলফামারীর সৈয়দপুরে খড়খড়িয়া নদীতে পানিতে ডুবে নিখোঁজ দুই ঘন্টা পর আবির ইসলাম নামে (১০) এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন