জুলাই গণহত্যার বিচার নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেছেন, ‘পৃথিবীর কোনো সম্পদের বিনিময়ে আমাদের প্রসিকিউশনের বিচার ব্যবস্থাকে কেনার সক্ষমতা কারও হবে না ইনশা-আল্লাহ।’ এই বিচারের কোয়ালিটি মেইনটেইন করার ক্ষেত্রে আমরা একবিন্দু আপস করিনি, এই সুযোগও দেব না। আমাদের টাকা দিয়ে বা ভয় দেখিয়ে বিচারকাজ থেকে বিরত রাখা যাবে না। বিচার পূর্ণ শক্তিতে চলছে। এটার সমাপ্ত অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যেই করব ইনশা-আল্লাহ। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।তাজুল ইসলাম বলেন, ‘জুলাই গণহত্যার বিচার আগামীর বাংলাদেশে একটি ভয়হীন পরিবেশ তৈরি করবে।’ কোনো স্বৈরশাসক, কোনো দুর্বৃত্ত মানুষকে এভাবে হত্যার দুঃসাহস দেখাবে না। কাউকে গুম করার দুঃসাহস দেখাবে না। ক্ষমতায় টিকে থাকার জন্য এমন কোনো গোয়েন্দাবাহিনী তৈরি করবে না, যারা ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষকে গায়েব করে দেবে।অধিকাংশ হত্যাকাণ্ড পুলিশ দ্বারা হয়েছে জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, এটা ঠিক, অধিকাংশ হত্যাকাণ্ড পুলিশ দ্বারা হয়েছে। কিন্তু আজকে বাংলাদেশে পুলিশকে নাই করে দিতে পারবেন? পুলিশের যারা এগুলোর সঙ্গে জড়িত ছিল, তাদের আপনি বাদ দেবেন, কিন্তু পুলিশের মধ্যেও তো ভালো মানুষ আছে, তা না হলে এই রাষ্ট্র আজকে ফাংশন করছে কীভাবে? শুধু বিল্ডিংগুলো ছাড়া সবকিছু ধ্বংস হয়ে গিয়েছিল, এমন একটা রাষ্ট্র কাঠামোর দায়িত্ব এই সরকার নিয়েছে। আপনারা এই বিচারের সঠিক পরিণতি বাংলাদেশে দেখতে পাবেন।তিনি বলেন, ‘ক্রাইম এগেইস্ট হিউম্যানিটিতে হত্যার প্রমাণের পদ্ধতিটা ভিন্ন। গুলিতে মারা গেছে, মাথার খুলি উড়ে গেছে মৃত্যুর কারণে লেখা হয়েছে করোনায় মারা গেছে। লাশটা বুঝে নেয়ার সময় দেয়নি, দাফন কাজ সম্পন্নের সময় দেয়া হয়নি, জানাজাতে বেশি মানুষ অংশ নিতে দেয়া হয়নি।’আগামী ৩ আগস্ট প্রথম সাক্ষী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেবেন বলে জানিয়েছেন তাজুল ইসলাম। তিনি বলেন, ‘যে গুলি করেছে সে আসামি না বরং যে গণভবনে বসে নির্দেশ দিয়েছে সে প্রকৃত আসামি।’চিফ প্রসিকিউটর বলেন, ‘বিচার করতে গেলে আমাদের আবেগটা নিয়ন্ত্রণ করতে হয়। কারণ আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে হয় আমাদের। তাড়াহুড়ো করে বিচার করলে আপনারাই হয়তো বলবেন কি করেছেন?’তিনি বলেন, ‘আমাদের দুইদিক ভারসাম্য করতে হয়, শহীদ পরিবারের আবেগ, চাওয়া অন্যদিকে আন্তর্জাতিক মানদণ্ড। ডিসেম্বরের মধ্যে কিছু বিচার কার্যক্রম সম্পন্ন হবে।’তাজুল ইসলাম বলেন, ‘এই বিচারগুলো না হলে পরবর্তী সরকারেও গুম, খুন সংস্কৃতি অব্যাহত থাকবে। কিন্তু এই বিচারগুলোতে সময় লাগবে, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিচার করা খানিকটা কষ্টসাধ্য, কিন্তু অসম্ভব নয়। যতদিন পর্যন্ত বিচার কার্যক্রম লাগবে চলবে, তবু এই বিচার কোনোভাবেই যেন বন্ধ না হয়।’তিনি আরও বলেন, ‘বিচারের ব্যাপারে আইন মন্ত্রণালয়ের সহযোগিতা আছে। ট্রাইব্যুনালে যারা আছি সবাই বলতে পারবো সৃষ্টিকর্তার কাছে আমরা এক বিন্দু অবহেলা করিনি। বিচারের প্রক্রিয়া নিজস্ব গতিতে চলছে। আমরা অবশ্যই এটিকে সমাপ্ত করবো ইনশা-আল্লাহ। এই বিচারের সঠিক পরিণতি আপনারা বাংলাদেশে দেখতে পাবেন। ক্ষমতায় টিকে থাকার জন্য যারা মানুষকে অপহরণ করে, তারা কোনো গোয়েন্দাবাহিনী তৈরি করবে না।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খাল দখলের কারনে কৃষকরা পানি বঞ্চিত, বন্ধ চাষাবাদ
খাল দখলের কারনে কৃষকরা পানি বঞ্চিত, বন্ধ চাষাবাদ

বরিশাল সদর উপজেলার চরকাউয়া বিলের পোলসংলগ্ন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খননকৃত স্বর্ণিভর খালের প্রবেশমুখ দখলের কারনে খালের স্বাভাবিক পানি প্রবাহ Read more

ঈদের জামাতে বৃষ্টির বাগড়া
ঈদের জামাতে বৃষ্টির বাগড়া

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে সারা দেশে তৈরি হয়েছে উৎসবের আমেজ। তবে এই আনন্দের মধ্যেই Read more

খানসামায় খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনে বিএনপির দোয়া মাহফিল
খানসামায় খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তাঁর পরিবারের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত Read more

রাজধানীতে দেবরের ছুরিকাঘাতে ভাবি খুন
রাজধানীতে দেবরের ছুরিকাঘাতে ভাবি খুন

রাজধানীর কমলাপুরে শাশুড়িকে দেখতে গিয়ে আয়েশা খান মনি (৪৪) নামে এক নারী তার দেবরের ছুরিকাঘাতে নিহত হয়েছেন বলে জানা গেছে।রবিবার Read more

উত্তরায় ঢাবির বাসে হামলা, আহত ৬
উত্তরায় ঢাবির বাসে হামলা, আহত ৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টঙ্গী-গাজীপুর রুটের পরিবহন ক্ষণিকা বাসে হামলা করা হয়েছে। এতে অন্তত ছয় শিক্ষার্থী আহত হয়েছেন।মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর Read more

সুযোগ পেলেই পকেট মারেন, কে এই অভিনেত্রী রূপা ?
সুযোগ পেলেই পকেট মারেন, কে এই অভিনেত্রী রূপা ?

দেখতে সুন্দরী, ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট, রয়েছে অভিনয়ের প্রশিক্ষণ; বয়সও বেশি নয়। বলিউডেও কাজ করেছেন। পয়সার অভাব নেই, তবু সুযোগ পেলেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন