রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবার সেকেন্ড টাইমের শিক্ষার্থীদের আবেদনের সুযোগ রাখা হয়েছে। একইসঙ্গে থাকছে ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিংও। সোমবার (২৮ জুলাই) রাতে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩ আগস্ট দুপুর ১২টা থেকে আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপ্রক্রিয়া চলবে ১০ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভর্তির জন্য নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা।চারটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের (সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী) যে কোনো শাখায় অথবা অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ফিন্যান্সিয়াল সেবা ব্যবহার করে শিক্ষার্থীরা আবেদন ফি জমা দিতে পারবেন।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত সময়ে এসএসসি বা সমমান এবং ২০২৩ অথবা ২০২৪ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (প্রস্তাবিত) বিভিন্ন ইউনিটে বিদ্যমান একাডেমিক কাঠামোতে (সনাতন) ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অধিভুক্ত সাত কলেজে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য এরই মধ্যে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তাদের পূর্বের আবেদনই এ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন হিসেবে বিবেচিত হবে। তবে যারা আবেদন প্রত্যাহার করবেন, তাদের জমাকৃত টাকা ফেরত দেওয়া হবে।শিক্ষার্থীরা কলা ও সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা- এ তিনটি ইউনিটে আবেদন করতে পারবেন। আবেদনের যোগ্যতাসহ ভর্তি সংক্রান্ত সব বিস্তারিত তথ্য ওয়েবসাইটে সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।আবেদন প্রক্রিয়া শেষে আগামী ২২ আগস্ট শুক্রবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন ২৩ আগস্ট শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিজ্ঞান ইউনিট এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।ভর্তি কমিটির সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে শুরু হওয়া সাত কলেজের প্রায় ৩৫ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থীর আবেদন জমা রয়েছে। তাই নতুন করে আবার শুরু হওয়া আবেদন প্রক্রিয়া ঢাবির সিস্টেমেই শেষ করা হবে। এরপর প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের ভর্তির বাকি কার্যক্রম শেষ করবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল টিম। এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।চলতি শিক্ষাবর্ষে দ্বিতীয়বার ভর্তির সুযোগ থাকছে—এটা আগেই নিশ্চিত করেছেন অন্তর্বর্তীকালীন সমন্বিত প্রশাসনিক কাঠামোর প্রশাসক। যেসব শিক্ষার্থী দ্বিতীয়বার হিসেবে অংশ নেবেন, তাদের ২ নম্বর পেনাল্টি করা হবে। ভর্তি পরীক্ষায় থাকবে নেগেটিভ মার্কিং। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর করে (৪টি ভুল উত্তরে ১ নম্বর) কাটা যাবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ত্রিশালে ইটভাটার পাশে যুবকের মরদেহ উদ্ধার
ত্রিশালে ইটভাটার পাশে যুবকের মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাগুরজোড়া এলাকার কানারঘাট ইটভাটার পাশ থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। Read more

ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বকাপে খেলতে অস্বীকৃতি জর্ডানের
ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বকাপে খেলতে অস্বীকৃতি জর্ডানের

অনূর্ধ্ব-১৯ বাস্কেটবল বিশ্বকাপে ইসরায়েলের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়েছে জর্ডান। টুর্নামেন্টে নিজেদের নির্ধারিত ম্যাচে এ অস্বীকৃতি জানিয়েছে দলটি। এর ফলে নিয়ম Read more

কখনোই কাউকে কোনো কিছুর জন্য কাউকে অবজ্ঞা নয়
কখনোই কাউকে কোনো কিছুর জন্য কাউকে অবজ্ঞা নয়

কখনোই কাউকে অবজ্ঞা করার প্রয়োজনবোধ করবেন না; সর্বশক্তিমান আল্লাহতায়ারা আপনাকে সম্পদ, ক্ষমতা, সৌন্দর্য ইত্যাদি যা কিছু দিয়েছেন তার কোনো কিছুর Read more

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এতে দেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে Read more

নওগাঁয় হাঁসাইগাড়ি বিলে বজ্রপাতে জেলের মৃত্যু
নওগাঁয় হাঁসাইগাড়ি বিলে বজ্রপাতে জেলের মৃত্যু

নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ি বিলে মাছ ধরার সময় বজ্রপাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে হাঁসাইগাড়ি Read more

রূপপুর প্রকল্পের আরও ৮ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
রূপপুর প্রকল্পের আরও ৮ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) আরও ৮ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন