পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) আরও ৮ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁদের প্রকল্প এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।আজ বুধবার (১৪ মে) চিঠি দুটি ইমেইলের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার (১৩ মে) এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রকল্প পরিচালক মো. জাহেদুল হাছানের স্বাক্ষর করা দুইটি পৃথক পত্রে সাময়িক বরখাস্ত ও নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়। রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ৮ মে একইভাবে দুইটি পত্রে প্রতিষ্ঠানটির ১৮ জন কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি ও প্রকল্প এলাকায় নিশেধাজ্ঞা দেওয়া হয়। সাময়িক বরখাস্ত আট কর্মকর্তা হলেন, এনপিসিবিএলের সহকারী ব্যবস্থাপক ইকতিয়ার উদ্দিন মোহাম্মদ বিপ্লব, শামীম আহম্মেদ, মোহাম্মদ সালাউদ্দিন, মো. গোলাম আজম, উর্ধতন সহকারী ব্যবস্থাপক মো. মনির, উর্ধতন উপসহকারী ব্যবস্থাপক গোলাম আজম এবং টেকনিশিয়ান রিয়াজ উদ্দিন ও ইসমাইল হোসেন। নোটিশে তাঁদের বলা হয়েছে, রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প এলাকা ও এনপিসিবিএল-এ তাঁরা শৃংখলা বিরোধী বা নাশকতামুলক কর্মকান্ডে লিপ্ত হয়েছেন। কর্তব্যে অবহেলা করেছেন এবং করছেন। তাঁদের বিরুদ্ধে কেন শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হবে না  তা আগামী ১০ দিনের মধ্যে জানানোর জন্য নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে তাঁদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অন্যদিকে প্রকল্প এলাকায় প্রবেশাধিকার বিষয়ে অপর একটি পত্রে বলা হয়েছে, নিরাপত্তার সার্থে ৮ জন কর্মকর্তা কর্মচারীকে রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্র নির্মান প্রকল্প এলাকায় প্রবেশ বন্ধ করা হলো।  তবে বরখাস্তকৃত কর্মকর্তাদের দাবি, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের অন্যায়ের প্রতিবাদ করায় অবৈধভাবে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁরা বিষয়টি নিয়ে ঢাকায় আলোচনা চালিয়ে যাচ্ছেন।যোগাযোগ করা হলে নাম প্রকাশ না করার শর্তে একজন প্রকৌশলী জানান, তাঁরা সবাই দক্ষতার সঙ্গে প্রতিষ্ঠানে কাজ করেন। প্রতিষ্ঠানে ন্যায্য দাবী নিয়ে কথা বলায় তাঁদের বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে। তাঁরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন।নতুন ৮ জনকে সাময়িক বরখাস্তর বিষয়ে জানতে যোগাগোগ করা হলে এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক  মো. জাহেদুল হাছানকে পাওয়া যায়নি। তবে এর আগে ১৮ জনকে অব্যাহতির বিষয়ে তিনি বলেন, যথাযথ তদন্ত ও প্রক্রিয়া অনুসরণ করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানির শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার স্বার্থে এই পদক্ষেপ।প্রসঙ্গত, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. জাহেদুল হাছানের অপসারণসহ বিভিন্ন দাবিতে এনপিসিবিএলের কর্মকর্তা কর্মচারীরা বেশ কিছুদিন ধরে আন্দোলন করছিলেন। গত ৬ মে তাঁরা ঈশ্বরদী শহরে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন। এছাড়া প্রকল্প এলাকায় অবস্থান কর্মসুচি পালন করেন। এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পানি নিষ্কাশনের অভাবে ডুবতে বসেছে বেনাপোল বন্দর
পানি নিষ্কাশনের অভাবে ডুবতে বসেছে বেনাপোল বন্দর

অপরিকল্পিত উন্নয়ন ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে। জলাবদ্ধতায় বেনাপোল স্থলবন্দরে অনেক স্থানে Read more

হজ ফ্লাইট উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা
হজ ফ্লাইট উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা

হজ ফ্লাইট-২০২৫ উদ্বোধন করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর আশকোনা হজক্যাম্পে প্রধান Read more

লিটারে ২ টাকা কমেছে জ্বালানি তেলের দাম, আজ থেকে কার্যকর
লিটারে ২ টাকা কমেছে জ্বালানি তেলের দাম, আজ থেকে কার্যকর

২০২৬ সালে জানুয়ারি মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। যা বৃহস্পতিবার Read more

উল্লাপাড়ায় অমৃতা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
উল্লাপাড়ায় অমৃতা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গৃহবধূ অমৃতা রাণী হালদার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজনরা। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১ টার দিকে উল্লাপাড়া Read more

উত্তরায় বিমান দুর্ঘটনায় জাতিসংঘের সমবেদনা
উত্তরায় বিমান দুর্ঘটনায় জাতিসংঘের সমবেদনা

রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় সমবেদনা জানিয়েছে জাতিসংঘ। সোমবার (২১ জুলাই) জাতিসংঘের বাংলাদেশ মিশন থেকে এক বার্তায় সমবেদনা প্রকাশ করা হয়।এতে Read more

কালকিনিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পুলিশ-সাংবাদিকসহ আহত ১৫
কালকিনিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পুলিশ-সাংবাদিকসহ আহত ১৫

মাদারীপুরের কালকিনিতে বিএনপির মনোনয়নপ্রত্যাশী দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) দুপুর ১টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন