খাগড়াছড়িতে ৮শ পিস ইয়াবাসহ মো. মোশাররফ হোসেন জুয়েল (৩৭) নামক একজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে মাদক বিক্রির ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয় এবং একটি স্কুটি জব্দ করা হয়।সোমবার (২৮ জুলাই) বিকেলে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে তাঁকে আটক করা হয়।খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল বাতেন মৃধা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার একটি টিম খাগড়াছড়ি সরকারি স্কুল মাঠ সংলগ্ন হিল কুইন গেস্ট হাউজের সামনে থেকে মোশারফকে আটক করা হয়। এ সময় তাঁর কাছে থাকা স্কুটিতে তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে ৮শ পিস ইয়াবা টেবলেটসহ ইয়াবা বিক্রির ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়।জানাযায়, আটককৃত মোশারফ হোসেন জেলার পানছড়ি উপজেলার শান্তি নগরের বাসিন্দা মো. মোসলেম উদ্দিন ভূঁইয়ার ছেলে। আটক হওয়ার পর সে নিজেকে খাগড়াছড়ি জেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক বলে পুলিশকে জানায়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু
নাটোরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু

নাটোরের লালপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে মায়া (৬০) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকালে উপজেলার আব্দুলপুর Read more

মেট্রো রেলে ঝাঁকুনি, কারওয়ান বাজার-আগারগাঁও রুটে চলাচল বন্ধ
মেট্রো রেলে ঝাঁকুনি, কারওয়ান বাজার-আগারগাঁও রুটে চলাচল বন্ধ

কারিগরি ত্রুটির কারণে কারওয়ান বাজার থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার (২৯ অক্টোবর) রাত ৯টা ১০ মিনিটে Read more

এবার নেতানিয়াহুর সেই ভিডিওকে ‘ডিপফেক’ বলছে গ্রোক
এবার নেতানিয়াহুর সেই ভিডিওকে ‘ডিপফেক’ বলছে গ্রোক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিহতের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তার একটি ভিডিও পোস্ট করা হয়। যেখানে তাকে Read more

দর্শনার্থীদের পদচারণায় মুখরিত টেকনাফ সৈকত, নেই নিরাপত্তা ও ন্যুনতম সুবিধা
দর্শনার্থীদের পদচারণায় মুখরিত টেকনাফ সৈকত, নেই নিরাপত্তা ও ন্যুনতম সুবিধা

ঈদুল ফিতরের আনন্দ উপভোগ করতে পর্যটকদের উপচে পড়া ভিড়ে মুখরিত হয়ে উঠেছে কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকত। মেরিন ড্রাইভ সড়ক, পাহাড় Read more

জকসু নির্বাচন: বাদ পড়লেন সান্ধ্য ও পেশাদার কোর্সের শিক্ষার্থীরা
জকসু নির্বাচন: বাদ পড়লেন সান্ধ্য ও পেশাদার কোর্সের শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটার বা প্রার্থী হতে পারবেন না অধিভুক্ত কোনো কলেজ বা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন