উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনার পর প্রতিষ্ঠানটি আংশিকভাবে শ্রেণি কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩ আগস্ট (শনিবার) থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস দিয়াবাড়ি ক্যাম্পাসেই শুরু হবে।আজ সোমবার (২৮ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল। তিনি বলেন, বিকেলে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ। তবে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।এর আগে, গত সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান দিয়াবাড়িতে স্কুলটির একটি ভবনে আছড়ে পড়ে। মুহূর্তেই আগুন ধরে যায় এবং পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই শিক্ষক, শিক্ষার্থী, স্টাফসহ ২২ জনের মৃত্যু হয়। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৪ জনে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ববির ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে অব্যাহতি
ববির ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে অব্যাহতি

চলমান শিক্ষার্থী আন্দোলন ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন, Read more

নড়াইলে মোবাইল ফোন না পেয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা
নড়াইলে মোবাইল ফোন না পেয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

নড়াইলের লোহাগড়া পৌরসভার সরকারপাড়া এলাকায় বাবার কাছে মোবাইল ফোন চেয়ে না পেয়ে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে শ্রীবর্ণা Read more

জাবিতে র‌্যাগিংয়ের দায়ে বহিষ্কার ১৬ শিক্ষার্থী
জাবিতে র‌্যাগিংয়ের দায়ে বহিষ্কার ১৬ শিক্ষার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২১নং ছাত্র হলের একটি কক্ষে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের ৫৪ ব্যাচের (২০২৪-২৫ শিক্ষাবর্ষের) শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের ঘটনায় Read more

চাঁদপুর লঞ্চ টার্মিনালে যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ
চাঁদপুর লঞ্চ টার্মিনালে যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ

নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে চাঁদপুর লঞ্চ টার্মিনালে বিআইডব্লিউটিএ, জেলা প্রশাসন, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে একটি যৌথ কন্ট্রোল রুম Read more

আশুরা কবে, জানা যাবে সন্ধ্যায়
আশুরা কবে, জানা যাবে সন্ধ্যায়

১৪৪৭ হিজরি সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণে বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা Read more

মাত্র ৭২ ঘণ্টায় ৬ দেশে হামলা চালাল ইসরাইল
মাত্র ৭২ ঘণ্টায় ৬ দেশে হামলা চালাল ইসরাইল

মাত্র ৭২ ঘণ্টায়  লেবানন, কাতার, সিরিয়া, তিউনিসিয়া, ইয়েমেন ও ফিলিস্তিনে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এর মধ্যে অবরুদ্ধ গাজায় একের পর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন