জামালপুরের বকশীগঞ্জে দশানী নদীতে ডুবে ফাহিম মিয়া (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে মেরুরচর ইউনিয়নের আইরমারী মন্দিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শিশু ফাহিম মিয়া আইরমারী মন্দিপাড়া গ্রামের লুতফর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে শিশু ফাহিমের মা তাকে না পেয়ে বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করতে থাকেন। পরে বাড়ির পাশে দশানী নদীতে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। ধারণা করা হচ্ছে ওই শিশুর মা সাংসারিক কাজে ব্যস্ত থাকায় এর ফাঁকে পানিতে পড়ে তার মৃত্যু হয়।বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান, শিশু মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদুল আজহা ঘিরে কক্সবাজারে ৯৪ টি পশুর হাট
ঈদুল আজহা ঘিরে কক্সবাজারে ৯৪ টি পশুর হাট

কক্সবাজারে কোরবানির ঈদ ঘিরে জমে উঠেছে কোরবানির পশুর বাজার। জেলার ৮টি উপজেলায় এবার বসছে মোট ৯৪টি পশুর হাট, যার মধ্যে Read more

নান্দাইলের যমজ দুই বোনের মেডিক্যালে চান্স
নান্দাইলের যমজ দুই বোনের মেডিক্যালে চান্স

এমবিবিএস ভর্তি পরীক্ষায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মেডিক্যাল ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হয়ে যমজ দুই বোন মেডিক্যালে চান্স পেয়েছেন।তাদের মধ্যে ফাবিহা জামান মিহা Read more

বিচার বিভাগের স্বাধীনতায় অটল বিএনপি: সালাহউদ্দিন
বিচার বিভাগের স্বাধীনতায় অটল বিএনপি: সালাহউদ্দিন

বিএনপি বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করে। সংবিধান অনুযায়ী বিচার বিভাগের প্রতিটি কার্যক্রম যেন আইনসম্মত ও সাংবিধানিক হয়, সে বিষয়ে সতর্ক Read more

ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দেবে বিএনপি: সুলতান সালাউদ্দিন টুকু
ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দেবে বিএনপি: সুলতান সালাউদ্দিন টুকু

জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) Read more

৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) এই ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রকাশিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন