ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় খাদ্য কেন্দ্র খোলার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, গাজায় খাদ্য কেন্দ্রটির নির্মাণ, তত্ত্বাবধান ও খাদ্য বিতরণের সার্বিক নির্বাহীর দায়িত্বে থাকবে যুক্তরাষ্ট্র।যুক্তরাজ্যের প্রধামন্ত্রী কেইর স্টারমারের সঙ্গে বৈঠক করতে আজ সোমবার স্কটল্যান্ডে গেছেন ট্রাম্প। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমরা খুব শিগগিরই গাজায় খাদ্য কেন্দ্র খুলতে যাচ্ছি। এই কেন্দ্রটির নির্মাণ, তত্ত্বাবধান এবং গাজার বাসিন্দাদের মধ্যে খাদ্য বিতরণের পুরো ব্যাপারটি দেখভাল করবে যুক্তরাষ্ট্র। এটি একটি মুক্ত খাদ্য কেন্দ্র হবে। গাজার লোকজন যখন খুশি— সেখান থেকে প্রয়োজনীয় খাবার নিয়ে যেতে পারবেন। কোনো বাধা থাকবে না।”“আমরা গাজায় খাদ্য সহায়তা বাবদ ৬ কোটি ডলার বরাদ্দ করেছি। আমরা মনে করি এই মুহূর্তে গাজার লোকজনদের খাবারের নিশ্চয়তা সবচেয়ে জরুরি; কারণ প্রচুর মানুষ সেখানে না খেয়ে আছে। গাজার এই ক্ষুধা সংকট দূর করতে আমি অন্যান্য দেশকেও এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।প্রসঙ্গত, আজ সোমবার ট্রাম্প প্রথমবারের মতো প্রকাশ্যে ট্রাম্প স্বীকার করেছেন যে গাজা তীব্র খাদ্যসংকটে ভুগছে। এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, “কিছুদিন আগে টেলিভিশন সংবাদে আমি গাজার একদল শিশুকে দেখলাম। তাদের খুবই ক্ষুধার্ত দেখাচ্ছিল। গাজায় সত্যিকারের ক্ষুধা সংকট শুরু হয়েছে এবং আপনি একে কোনোভাবেই ভুয়া বলে উড়িয়ে দিতে পারবেন না।”“সবচেয়ে বড় কথা হলো— এটা (গাজায় সংঘাত) এখন শেষ হওয়া উচিত। হামাসকে শেষ করার জন্য ইসরায়েল আরও কঠোর লড়াই করতে পারে, তবে গাজা এখন ভয়াবহ বিপর্যয়ের মধ্যে দিয়ে এগোচ্ছে এবং সেখানকার বাসিন্দাদের জন্য খাদ্য ও নিরাপত্তা এই মুহূর্তে সবচেয়ে জরুরি”, সাংবাদিকদের বলেন ট্রাম্প।ট্রাম্পের এই বক্তব্যকে সমর্থন করেন স্টারমারও। সাংবাদিকদের ব্রিটেনের প্রধানমন্ত্রী বলেন, “গাজায় যা চলছে, তা সম্পূর্ণ মানবসৃষ্ট সংকট এবং এটি এখন আর শুধু সংকটের জায়গায় নেই— ভয়াবহ মানবিক বিপর্যয়ে পরিণত হয়েছে। এটা এতটাই ভয়াবহ যে গাজার সত্যিকারের চিত্র যদি ব্রিটেনের লোকজন দেখে, তাহলে তারা পুরোপুরি অস্থির হয়ে যাবে।”“কারণ দিনের পর দিন ধরে গাজায় যে সংকট চলছে— তা এখন পুরোপুরি সহ্যের অতীত এবং আমরা যদি গাজায় ত্রাণ সরবরাহের ক্ষেত্রে অন্যান্য দেশকে সংশ্লিষ্ট করতে পারি তাহলে দু’টি কাজ হবে— প্রথমত গাজায় ক্ষুধা সংকটের অবসান ঘটবে এবং দ্বিতীয়ত এটি সংঘাত থামানোর জন্য ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করবে”, সাংবাদিকদের বলেন স্টারমার।সূত্র : জিও টিভিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুবির ইংরেজি বিভাগের ১৮তম বর্ষে পদার্পণ
কুবির ইংরেজি বিভাগের ১৮তম বর্ষে পদার্পণ

হাঁটি হাঁটি পা পা করে ১৮তম বর্ষে পদার্পণ করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগ। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সাতটি বিভাগের মধ্যে ইংরেজি Read more

ঘন কুয়াশায় ঢাকা দিনাজপুর, কনকনে শীতে কাবু জনজীবন
ঘন কুয়াশায় ঢাকা দিনাজপুর, কনকনে শীতে কাবু জনজীবন

দিনাজপুরে ঘন কুয়াশা ও কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৬ টায় দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে Read more

ইমাম মাহদির আগমনের আলামত কোনটি?
ইমাম মাহদির আগমনের আলামত কোনটি?

কেয়ামতের আগে হজরত ইমাম মাহদি আলাইহিস সালামের আগমন করবেন। কেয়ামতের একটি বড় নিদর্শন এটি। কিন্তু অনেকে ইমাম মাহদি আলাইহিস সালামের Read more

৫ আগস্ট সব পক্ষের উপস্থিতিতে হবে জুলাই ঘোষণাপত্র: প্রেস উইং
৫ আগস্ট সব পক্ষের উপস্থিতিতে হবে জুলাই ঘোষণাপত্র: প্রেস উইং

আগামী ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার।শনিবার (২ আগস্ট) Read more

পাঞ্জাবের ভেতর দিয়ে পাকিস্তানে হামলা করতে দেব না: খালিস্তানপন্থি নেতা
পাঞ্জাবের ভেতর দিয়ে পাকিস্তানে হামলা করতে দেব না: খালিস্তানপন্থি নেতা

জম্মু-কাশ্মিরে সন্ত্রাসী হামলায় ২৬ বেসামরিক নাগরিকের মৃত্যুর পর ভারত-পাকিস্তান উত্তেজনা এখন তুঙ্গে। হামলার জেরে ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি Read more

নাগরপুরে উন্মুক্ত সাঁতার প্রতিযোগিতা সম্পন্ন
নাগরপুরে উন্মুক্ত সাঁতার প্রতিযোগিতা সম্পন্ন

টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহ্যবাহী চৌধুরীবাড়ী দুই ঘাটলা পুকুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উন্মুক্ত সাঁতার প্রতিযোগিতা। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় নাগরপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন