ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রোববার (১৮ মে) দুদক সূত্রে এ তথ্য জানা যায়।সম্প্রতি এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার পর আজ অনুসন্ধান টিম গঠন করেছে কমিশন। দুদকের উপ-পরিচালক মাসুদুর রহমানকে এই অনুসন্ধানের দায়িত্ব দেয়া হয়েছে। অনুসন্ধানকারী দল শেখ হাসিনার স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব ও তার আয়কর নথির যাচাই-বাছাই করে প্রকৃত তথ্য উদঘাটন করবে।এদিকে, শেখ হাসিনার বিরুদ্ধে বার্জ মাউন্টেড দুর্নীতি মামলা সচলেরও উদ্যোগ নিয়েছে দুদক। এ বিষয়ে আগামী ১৫ জুলাই শুনানি অনুষ্ঠিত হবে।শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতি, বিদেশে অর্থ পাচার, প্রকল্পের অর্থ লুটপাটের একাধিক অনুসন্ধান দুদকে চলমান রয়েছে। এরইমধ্যে পূর্বাচলে প্লট জালিয়াতির মামলায় চর্জশিট দাখিল করলে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।গত ১০ মার্চ পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দ নেয়ার প্রমাণ পাওয়ায় শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার পরিবারে সদস্য, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন ও জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক ৬টি অভিযোগপত্র দেয় দুদক। এটি আমলে নিয়েই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।অন্যদিকে, গত ১৫ বছরে দেশের বিভিন্ন বিমান বন্দরের উন্নয়ন কাজের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ অনুসন্ধানে শেখ হাসিনা, সাবেক বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এবং একই মন্ত্রণালয়ের সাবেক সচিব মোকাম্মেল হককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল দুদক।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেহেরপুরে বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা ডাকু আটক
মেহেরপুরে বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা ডাকু আটক

মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলিসহ গোলাম মোস্তফা ওরফে ডাকু (৫০) নামের এক Read more

মির্জাপুরে নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
মির্জাপুরে নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

টাঙ্গাইলের মির্জাপুরে আত্মকর্মসংস্থান প্রকল্পের অর্থায়নে নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার বাওয়ার কুমারজানি গ্রামে Read more

খাগড়াছড়িতে অগ্নিকাণ্ডে পুড়ল ৩৫ দোকান
খাগড়াছড়িতে অগ্নিকাণ্ডে পুড়ল ৩৫ দোকান

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার ঐতিহ্যবাহী বোয়ালখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩৫টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) মধ্যরাতে Read more

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধ ঘিরে নির্দেশনা
মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধ ঘিরে নির্দেশনা

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে ১৩ থেকে ১৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন