গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া এক নারী এখন পর্যন্ত উদ্ধার না হওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী।সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা ৮ টা থেকে ক্ষোভে ফেটে পড়ে ভুক্তভোগীর পরিবারসহ স্থানীয় জনগণ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। ফলে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।নিখোঁজ নারীর মামা মিজানুর রহমান জোয়ার্দার ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের কর্তৃপক্ষের প্রতি অভিযোগ করে বলেন, ‘হাসপাতালের সামনের ম্যানহোলটি দীর্ঘদিন ধরে খোলা অবস্থায় ছিল। কোনো সতর্কতা চিহ্ন বা ঢাকনা ছিল না। এজন্য আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করছি। সেই সাথে সিটি কর্পোরেশন এবং ফায়ার সার্ভিস লোকজন কাজের প্রতি উদাসীনতার কারণে আমার ভাগ্নির মরদেহ এখন পর্যন্ত উদ্ধার করতে তারা সক্ষম হয়নি। তারা আরো জোরালোভাবে কাজ করলে অবশ্যই আমার ভাগ্নির মরদেহ উদ্ধার করা সম্ভব হতো।’স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তায় চলাচল করে। কোনো রকম নিরাপত্তা ব্যবস্থা না রেখে খোলা ম্যানহোল রেখে দেওয়া চরম উদাসীনতার পরিচয়। সিটি কর্পোরেশন, সড়ক বিভাগ, হাসপাতাল কর্তৃপক্ষ, বি আর টি প্রজেক্ট একে অপরের উপর দায় ঠেকাচ্ছেন কিন্তু ভুক্তভোগী পরিবারের জন্য তারা কিছুই করছেন না। এই ঘটনার সাথে সংশ্লিষ্ট সকলের বিচার দাবি করছি।তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কারো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ‘নারী নিখোঁজের ঘটনায় তদন্ত চলমান আছে। আন্দোলনকারীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমাদেরও যেন শহীদি মৃত্যু হয়: মাহফুজ আলম
আমাদেরও যেন শহীদি মৃত্যু হয়: মাহফুজ আলম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে জুলাই গণঅভ্যুত্থানে নেতাদের মধ্যে শোক ও ক্ষোভের আবহ সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার Read more

হবিগঞ্জে আবাসিক হোটেল থেকে সাবেক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার
হবিগঞ্জে আবাসিক হোটেল থেকে সাবেক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

হবিগঞ্জে আবাসিক হোটেল থেকে সাবেক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার বিকেলে শহরের আশরাফ জাহান কমপ্লেক্সে অবস্থিত সোনারতরী হোটেলের ৪২৫ Read more

খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামী আন্দোলন আমিরের শোক
খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামী আন্দোলন আমিরের শোক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি Read more

বাংলাদেশি ক্লাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা
বাংলাদেশি ক্লাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা

নতুন মৌসুম শুরুর আগে বড় দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। ফিফার নিষেধাজ্ঞায় থমকে গিয়েছিল ক্লাবটির দলবদল কার্যক্রম। তবে শেষ Read more

আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

পুরো আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্তের জেরে শিগগিরই এই পদক্ষেপ নিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন