গাজীপুরের কালীগঞ্জে পূর্বাচল নতুন শহর প্রকল্পের আওতায় পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ ‘বিশেষ জীববৈচিত্র্য এলাকা’ থেকে ১৫৫টি অবৈধ ঘরবাড়ি উচ্ছেদ করেছে যৌথ বাহিনী।সোমবার (২৮ জুলাই) এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ।অভিযান পরিচালনা করে ইউএনও তনিমা আফ্রাদ জানান, উচ্ছেদ অভিযানে সার্বিকভাবে সহযোহিতা করেছে ঢাকা বন বিভাগ, পুলিশ ও র‍্যাবের সমন্বয়ে গঠিত একটি দল। পূর্বাচলের ২৪ ও ২৫ নম্বর সেক্টরের প্রায় ১৪৪ একর এলাকা শালকপিচসহ নানা প্রজাতির উদ্ভিদ থাকায় এবং প্রাণীর বিচরণের কারণে এটিকে ‘বিশেষ জীববৈচিত্র্য এলাকা’ হিসেবে ঘোষণা করা হয়েছে।২০১২ সালের বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের আওতায় সরকার এ এলাকায় সংরক্ষণের গেজেটও জারি করে। কিন্তু দীর্ঘদিন ধরে ৪৪ জন অবৈধ দখলদার সেখানে ১৫৫টি অবৈধ ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করছিলেন।এই অবৈধ দখলকে জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি উল্লেখ করে তিনি আরো জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী সংরক্ষিত বনভূমি রক্ষা করা আমাদের দায়িত্ব। জাতীয় সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।সংশ্লিষ্টরা জানান, সরকারের জলবায়ু অভিযোজন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) পূরণে দেশের বনভূমির পরিমাণ বাড়ানো গুরুত্বপূর্ণ। বর্তমানে দেশের বৃক্ষাচ্ছাদন ২২.৩ শতাংশ, যা এসডিজির ২৫ শতাংশ লক্ষ্যমাত্রার চেয়ে কম। এ ঘাটতি পূরণে সংরক্ষিত বন ও সামাজিক বনায়নে জোর দিয়েছে সরকার।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
সিরাজগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই করা হয়েছে।শুক্রবার (২০ জুন) ভোর রাতে পুলিশ কামারখন্দ উপজেলার রায়দৌলপুর ইউনিয়নের Read more

ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫
ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে গ্রীষ্মকালীন স্কুল এন্ড মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দু'পক্ষের হামলায় ছাত্র-শিক্ষকসহ প্রায় ১৫ জন আহত হয়েছেন। সোমবার Read more

সিরাজগঞ্জে বিএনপি ও জিওপি থেকে শতাধিক সমর্থকের এনসিপিতে যোগদান
সিরাজগঞ্জে বিএনপি ও জিওপি থেকে শতাধিক সমর্থকের এনসিপিতে যোগদান

সিরাজগঞ্জের এনায়েতপুরে জাতীয়তাবাদী দল  বিএনপি ও গণঅধিকার পরিষদ (জিওপি) ছেড়ে শতাধিক সমর্থক জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছেন।মঙ্গলবার (২৪ মার্চ) Read more

মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

আজ মঙ্গলবারের (২২ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।মঙ্গলবার মধ্যরাতে তার ফেসবুক Read more

আবরার ফাহাদ হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ: মৃত্যুদণ্ড ২০, যাবজ্জীবন পাঁচ
আবরার ফাহাদ হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ: মৃত্যুদণ্ড ২০, যাবজ্জীবন পাঁচ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে ১৩১ পৃষ্ঠার Read more

প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

প্রাথমিক শিক্ষা অধিদফতর ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। ১৫ এপ্রিল থেকে সারাদেশে একযোগে শুরু হবে এ পরীক্ষা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন