৩ দফা দাবি আদায়ে আগামীকাল সোমবার থেকে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের আন্দোলনকারী শিক্ষকরা।রবিবার (১৯ অক্টোবর) হাইকোর্ট মাজার মোড়ে এ ঘোষণা দেন শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব ও আন্দোলনের অন্যতম সংগঠক দেলাওয়ার হোসাইন আজিজী।এদিন বিকেল ৩টা ২২ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঘোষণা দিয়ে ভুখা মিছিল শুরু করেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা। এরপর সেখানে বিকেল ৫টা পর্যন্ত অবস্থান করেন তারা।এদিকে নানা সীমাবদ্ধতার মধ্যেও বাড়ি ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত মেনে নিয়ে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ক্লাসরুমে ফেরার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল (সিআর) আবরার।রবিবার শিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।সিআর আবরার বলেন, ‘আমরা মনে করি, শিক্ষক সমাজের অনেক বেশি পাওয়া দরকার। কিন্তু বর্তমান সীমাবদ্ধতার কারণে যে সিদ্ধান্ত হয়েছে, অর্থ মন্ত্রণালয় বরাদ্দ করেছে। এর জন্য আমাদের দিক থেকে যথেষ্ট চেষ্টা করেছি। এ অবস্থায় সরকারের সিদ্ধান্ত মেনে আন্দোলনরত শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানাই।শিক্ষা উপদেষ্টা বলেন, ‘বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) ঘোষণার পর আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্লাসে ফিরে যাওয়া উচিত।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে নিহত ২, আহত অন্তত ১০
চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে নিহত ২, আহত অন্তত ১০

চট্টগ্রাম নগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১০ Read more

ভারতে করোনায় আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ৭ হাজার
ভারতে করোনায় আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ৭ হাজার

ভারতে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে। সঙ্গে গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬ Read more

মুহাম্মদ আলী জিন্নাহ- ১৫০০ টাকা বেতনের চাকরি ফিরিয়ে কোটিপতি হয়েছিলেন ৩৫ বছর বয়সে
মুহাম্মদ আলী জিন্নাহ- ১৫০০ টাকা বেতনের চাকরি ফিরিয়ে কোটিপতি হয়েছিলেন ৩৫ বছর বয়সে

পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহ শুধু একজন রাজনীতিবিদই ছিলেন না, বড় মাপের আইনজীবীও ছিলেন। ভারতের অন্যতম সফল ও বিত্তশালী আইনজীবীদের Read more

কুমিল্লায় ডেঙ্গুর ছোবলে তিন নারীর মৃত্যু, দুই ওয়ার্ড ‘অতি ঝুঁকিপূর্ণ’
কুমিল্লায় ডেঙ্গুর ছোবলে তিন নারীর মৃত্যু, দুই ওয়ার্ড ‘অতি ঝুঁকিপূর্ণ’

কুমিল্লার দাউদকান্দি পৌর এলাকায় ডেঙ্গুর ভয়াবহ বিস্তারে প্রাণ হারিয়েছেন তিন নারী। আক্রান্ত হওয়ার পর ঢাকার পৃথক তিনটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন