হবিগঞ্জ জেলার মাধবপুরে মাদক মামলায় বাবুল মিয়া (৩৮) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারান্ড দেওয়া হয়েছে। এছাড়া এ মামলায় আরেক আসামি রুবেল মিয়াকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।রবিবার (২৭ জুলাই) বিকেল ৫টায় জেলার অতিরিক্ত দায়রা জজ -১ আদালতের বিচারক সৈয়দ মো. কায়সার মো. শামসুজ্জামান এ রায় প্রদান করেন। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত বাবুল মিয়া ব্রাক্ষণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার নোয়াবাদী গ্রামের বাসিন্দা।হবিগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের স্টেনোগ্রাফার মো. মুখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই মামলায় আদালত চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় প্রদান করেছেন। সাজাপ্রাপ্ত বাবুল মিয়া পলাতক রয়েছেন। প্রসঙ্গত, ২০১১ সালের ১০ এপ্রিল রাত ৯টা ১০মিনিটে মাধবপুর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) খায়রুজ্জামানসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকা থেকে বাবুল মিয়াকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই গ্রুপের আরও কয়েকজন পালিয়ে যায়। পরবর্তীতে এ ঘটনায় মাধবপুর থানায় একটি মামলা দায়ের হয়। তদন্ত শেষে পুলিশ বাবুল মিয়া ও রুবেল মিয়ার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৯৯৯ ফোন পেয়ে অসুস্থ রোগীকে চিকিৎসা সেবা দিলো কোস্টগার্ড
৯৯৯ ফোন পেয়ে অসুস্থ রোগীকে চিকিৎসা সেবা দিলো কোস্টগার্ড

ঢাকা থেকে ভোলার উদ্দেশে ছেড়ে আসা কর্ণফুলি-৯ লঞ্চের সামছুল হুদা (৫৪) নামের এক যাত্রী মধ্যরাতে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার তীব্রতা Read more

ইউক্রেনে রাশিয়ার বড় হামলা, নিহত ৫
ইউক্রেনে রাশিয়ার বড় হামলা, নিহত ৫

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া এবং পশ্চিমে লভিভেরুশ হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। এ ছাড়া জ্বালানি অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার ফলে Read more

অ্যাশেজে আরও একটি হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড
অ্যাশেজে আরও একটি হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

চলমান অ্যাশেজে পার্থ ও ব্রিসবেন টেস্টে হেরে আগেই অনেকটা পিছিয়ে পড়েছিল ইংল্যান্ড। অ্যাডিলেড টেস্ট ঘুরে দাঁড়ানোর বিকল্প তাদের কাছে ছিল Read more

তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া নিয়ে এখনও ঐকমত্য হয়নি
তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া নিয়ে এখনও ঐকমত্য হয়নি

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ও নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ নিয়ে সব রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছেছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের Read more

গফরগাঁওয়ে গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার
গফরগাঁওয়ে গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁওয়ে গাছ থেকে সবুজ মিয়া (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) উপজেলার রসুলপুর ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন