চট্টগ্রামের কালুরঘাট সেতুতে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে গেছে। এতে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে বোয়ালখালী উপজেলার সেতুর পূর্ব প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে কর্মকর্তারা জানান, সেতুর ওপর একটি সিএনজিচালিত অটোরিকশা নষ্ট হয়ে যানজট তৈরি হলে ট্রেনটির গতিরোধ হয়নি। নিয়ম অনুযায়ী ট্রেনের সেতুতে ওঠার আগে পূর্ব প্রান্তে থেমে লাইনম্যানের সংকেত নেওয়ার কথা থাকলেও, চালক সেই নিয়ম উপেক্ষা করে সোজা সেতুতে উঠে যান।ফলে সেতুর ওপর থাকা সিএনজি, মোটরসাইকেল ও একটি মাইক্রোবাসকে ধাক্কা দিয়ে ট্রেনটি এগিয়ে যায়, এতে অন্তত তিনজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে বলে নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ওসি মোহাম্মদ আফতাব উদ্দিন।দুর্ঘটনার পর স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করেন। রাত পৌনে ১১টার দিকে কালুরঘাট ফায়ার স্টেশনের ইউনিট ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়।দুর্ঘটনার বিষয়ে গুমদণ্ডী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশনমাস্টার আজম উদ্দিন বলেন, ট্রেনটি দ্রুতগতিতে সেতুর ওপর উঠে গিয়েছিল। সেতুর ওপর সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল ছিল। সেতুর ওপর একটি গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল। এ কারণে সব গাড়ি সেতু থেকে নামতে পারেনি।ট্রেনচালক সংকেত অমান্য করেছেন কি না এমন প্রশ্নের জবাবে আজম উদ্দিন বলেন, নিয়ম হলো ট্রেন পূর্ব প্রান্তে এসে দাঁড়াবে। এরপর লাইনম্যানের সংকেত নিয়ে সেতুতে উঠবে। কিন্তু ট্রেনচালক এ নিয়ম না মেনে দ্রুতগতিতে সেতুতে উঠে যান। আবার উল্টো দিক থেকে গাড়ি আসছিল। এ কারণে বেশ কয়েকজন হতাহত হয়েছেন।চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফতাব উদ্দিন জানান, দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে একজন শিশু। সবাইকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শায়েস্তাগঞ্জ সমন্বয়ক পরিচয়ে আ’লীগ নেতার ছেলের চাঁদাবাজি
শায়েস্তাগঞ্জ সমন্বয়ক পরিচয়ে আ’লীগ নেতার ছেলের চাঁদাবাজি

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম সম্পাদক আবিদুর রহমানের ছেলে মোঃ রিমন সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করছেন।  বৈষম্যবিরোধী ছাত্র Read more

যমুনা অভিমুখে জামায়াতসহ ৮ সমমনা দলের পদযাত্রায় পুলিশের বাধা
যমুনা অভিমুখে জামায়াতসহ ৮ সমমনা দলের পদযাত্রায় পুলিশের বাধা

৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে যমুনা অভিমুখে অগ্রসর হওয়া জামায়াতে ইসলামীসহ ৮টি ইসলামি দলের পদযাত্রা পুলিশের বাধার মুখে Read more

উখিয়ায় বন্য হাতির রহস্যজনক মৃত্যু
উখিয়ায় বন্য হাতির রহস্যজনক মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় এক বন্য হাতির মৃত্যু হয়েছে। তবে হাতিটি কীভাবে মারা গেল, তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড Read more

ঘুরতে নিয়ে কলেজছাত্রী ধর্ষণ করে বাড়ির সামনে ফেলে যায় সহপাঠী
ঘুরতে নিয়ে কলেজছাত্রী ধর্ষণ করে বাড়ির সামনে ফেলে যায় সহপাঠী

চাঁদপুরের ফরিদগঞ্জে ঘুরতে নিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণ করেছে সহপাঠী। এতে অসুস্থ হয়ে পড়লে ওই ছাত্রীকে বাড়ির সামনে ফেলে চলে যায়। Read more

ট্রাম্পের হুমকির জেরে গ্রিনল্যান্ডে সেনা বাড়াচ্ছে ডেনমার্ক
ট্রাম্পের হুমকির জেরে গ্রিনল্যান্ডে সেনা বাড়াচ্ছে ডেনমার্ক

ডেনমার্কের স্বায়ত্বশাসিত প্রদেশ গ্রিনল্যান্ড দখলের ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অব্যাহত হুমকির জেরে সেখানে সেনা উপস্থিতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কোপেনহেগেন। Read more

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

গাজীপুরে ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। এতে সকাল থেকে সড়কে যান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন