হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা উপেক্ষা করে উচ্ছেদ অভিযান চালানোর ঘটনায় সাবেক জেলা প্রশাসকসহ (ডিসি) চার কর্মকর্তাকে এক মাস করে সিভিল কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। রবিবার (২৭ জুলাই) দুপুরে সিনিয়র সহকারী জজ তারেক আজিজ এ রায় ঘোষণা করেন।  দন্ডিতরা হলেন- হবিগঞ্জের তৎকালীন জেলা প্রশাসক আতাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একেএম আমিনুল ইসলাম, বানিয়াচং উপজেলার তৎকালীন ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) ও ইউএনও নুরে আলম সিদ্দিকী এবং সদরের সহকারী কমিশনার (ভূমি) সফিউল আলম।রায়ে বলা হয়েছে, মামলা নম্বর ১-৪/৬-১৩ এর ১ থেকে ৪ নম্বর বিবাদী আদালতের আদেশ থাকা সত্তে¡ও উপস্থিত হননি। তাই তাদের বিরুদ্ধে এক তরফা রায় দেওয়া হয়েছে। তারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদনকারীর জমি ফেরত না দিলে, আদালতের মাধ্যমে দখল বুঝিয়ে দেওয়ার অনুমতিও দেওয়া হয়।  ২০০৭ সালের ২৫ ফেব্রæয়ারি চৌধুরী বাজার (খোয়াই মুখ) এলাকায় আব্দুল হামিদের মালিকানাধীন জমিতে উচ্ছেদ অভিযান চালানো হয়। তখন সেখানে স্থায়ী নিষেধাজ্ঞার আদেশ থাকলেও জেলা প্রশাসন ঘর ভেঙে জবরদখল করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ২০০৮ সালের ১০ আগস্ট আব্দুল হামিদ মামলা দায়ের করেন।দীর্ঘ ১৭ বছর পর এই মামলার রায়ে আদালত বলেছেন, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং সাজার কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে জমির প্রকৃত মালিক আব্দুল হামিদকে দখল বুঝিয়ে দিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে (এসপি) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। আগামী ২১ দিনের মধ্যে আদালতে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে হবে।  এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রের ৫০% শুল্কের জবাবে পাল্টা পদক্ষেপ নিচ্ছে ব্রাজিল
যুক্তরাষ্ট্রের ৫০% শুল্কের জবাবে পাল্টা পদক্ষেপ নিচ্ছে ব্রাজিল

রপ্তানি করা বিভিন্ন পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্কের জবাবে পালটা পদক্ষেপ নিতে যাচ্ছে ব্রাজিল।শুক্রবার (২৯ আগস্ট) দেশটির সরকারি সূত্রের Read more

মৃত মুরগি নিয়ে থানায় গেটে বসে পড়লেন রশিদা বেগম
মৃত মুরগি নিয়ে থানায় গেটে বসে পড়লেন রশিদা বেগম

৫টি মৃত মুরগী নিয়ে থানায় হাজির হয়ে বিচার চেয়েছেন অবস্থান নেন রাশিদা বেগম (৫৫) নামে এক বৃদ্ধ নারী।শনিবার (৬ এপ্রিল) Read more

নেতানিয়াহুর দুর্নীতির বিচার বাতিল করা উচিত: ট্রাম্প
নেতানিয়াহুর দুর্নীতির বিচার বাতিল করা উচিত: ট্রাম্প

ইরানের সঙ্গে ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে "যোদ্ধা" হিসেবে প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বলেছেন তিনি "মর্মাহত" Read more

যশোরে মহাসড়কের দুই পাশ ‘ক্লিয়ার’ অভিযান
যশোরে মহাসড়কের দুই পাশ ‘ক্লিয়ার’ অভিযান

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি বাজারে মহাসড়কের দুই পাশ 'ক্লিয়ার' অভিযান চালানো হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বারোবাজার হাইওয়ে থানার ওসির নেতৃত্বে অভিযানটি Read more

২৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান: ইসরায়েল
২৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান: ইসরায়েল

ইসরাইল লক্ষ্য করে একযোগে অন্তত ২৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এতে ১৭ জন আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে তিনজনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন