কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ছাইরাখালী এলাকায় আবদুর রহিম (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (২৭ জুলাই) রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, বাড়ির সামনে একজন ব্যক্তির লাশ পড়ে আছে। লাশটি দেখার সাথে সাথে চকরিয়া থানার পুলিশকে খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে নিহত লাশটি উদ্ধার করে। তবে নিহত আবদুর রহিমের বাড়ির সবাই পালাতক, কিন্তু বাড়ির উঠানে আবদুর রহিমের নিথর দেহটি পড়ে রয়েছে।নিহত আবদুর রহিম মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের সাইরডেল এলাকার লাল মিয়ার ছেলে বলে জানা গেছে। তবে তিনি পরিবার নিয়ে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ছাইরাখালী এলাকায় জায়গা ক্রয় করে বাড়ি নির্মাণ করে বসবাস করছিলেন।ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন বলেন, ‘আমি আমার ইউনিয়নে একজন ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়ার সাথে সাথে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামকে অবহিত করি।’ ফলে ঘটনাস্থলে সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) অভিজিৎ রায় ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম পুলিশের টিম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করে। তবে কী কারণে এ ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে, তার কারণ এখনো জানা যায়নি।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) অভিজিৎ রায় ও আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত শুরু করি। কী কারণে এই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে তা উদঘাটন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। নিহতের পরিবারের সবাই পালাতক রয়েছে। নিহতের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করার জন্য অভিযান পরিচালনা করা হবে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাইবান্ধায় হ্যাকারের বাড়িতে অভিযান, বিপুল সরঞ্জাম উদ্ধার
গাইবান্ধায় হ্যাকারের বাড়িতে অভিযান, বিপুল সরঞ্জাম উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগে দুই হ্যাকারের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল ইলেকট্রনিক সরঞ্জাম ও সিম কার্ড উদ্ধার করেছে Read more

রেকর্ড তাপমাত্রায় পুড়ছে ইসরায়েল
রেকর্ড তাপমাত্রায় পুড়ছে ইসরায়েল

অত্যধিক তাপপ্রবাহের ফলে ইসরায়েলের কিছু অংশে তাপমাত্রা রেকর্ড প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস (১২২ ডিগ্রি ফারেনহাইট) পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। Read more

চকরিয়ায় যানজটের ভোগান্তি
চকরিয়ায় যানজটের ভোগান্তি

যানজটের ভোগান্তি থেকে কোনোমতেই রেহাই পাচ্ছেন না কক্সবাজারের চকরিয়া পৌরশহরের মানুষ। ব্যস্ততম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরশহর চিরিঙ্গার দুই পাশের ফুটপাত Read more

মালয়েশিয়ায় শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭০০ রিঙ্গিত কার্যকর
মালয়েশিয়ায় শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭০০ রিঙ্গিত কার্যকর

মালয়েশিয়ায় কোনো প্রতিষ্ঠান যদি শ্রমিকদের ন্যূনতম ১ হাজার ৭০০ রিঙ্গিতের কম বেতন দেয়, তবে তাৎক্ষণিকভাবে নিকটস্থ জনশক্তি বিভাগে (JTK) অভিযোগ Read more

সিংড়ায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, আটক ২
সিংড়ায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, আটক ২

নাটোরের সিংড়ায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে হাফিজুর রহমান (৪৭) ও উজ্জ্বল হোসেন (৩৬) নামে দুই ভাইকে আটক করেছে থানা পুলিশ। বুধবার Read more

উলিপুরে গভীর রাতে সিঁধ কেটে চুরি, নগদ দুই লাখ টাকা লুট
উলিপুরে গভীর রাতে সিঁধ কেটে চুরি, নগদ দুই লাখ টাকা লুট

কুড়িগ্রামের উলিপুর গভীর রাতে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন