পাবনার বেড়া উপজেলার তারাপুর গ্রামে মসজিদের বারান্দা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় উভয়পক্ষ শনিবার রাতে বেড়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন। মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃত হলেন, উপজেলার তারাপুর গ্রামের মৃত সুলতান হোসেনের ছেলে সেলিম হোসেন (৪৮)। রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।এদিকে, পুনরায় সংঘাত এড়াতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। রবিবার (২৭ জুলাই) সকালে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোরশেদুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে ১৪৪ ধারা জারি করা হয়।বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোরশেদুল ইসলাম ১৪৪ ধারা জারির তথ্য নিশ্চিত করে বলেন, ‘বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের তারাপুর গ্রামে নতুন মসজিদের বারান্দা নির্মাণকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রসহ মারামারি, অগ্নিসংযোগ, ইটপাটকেল নিক্ষেপ ও অস্ত্র প্রদর্শনসহ দাঙ্গা-হাঙ্গামা ঘটছে। এছাড়া পুনরায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে জানা গেছে।’তিনি আরো জানান, ‘এমন অবস্থায় ওই এলাকায় রবিবার ২৭ জুলাই সকাল দশটা থেকে পরদিন সোমবার ২৮ জুলাই সকাল দশটা পর্যন্ত ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করা হয়েছে। এসময় সকল প্রকার আগ্নেয়াস্ত্র ও লাঠিসোটা বহন ও প্রদর্শন, যেকোনো ধরণের মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা অধিক সংখ্যক ব্যক্তির একসাথে চলাফেরা, সভা-সমাবেশ ও মিছিল ইত্যাদি নিষিদ্ধ থাকবে।’এদিকে, দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ, মারামারির ঘটনায় শনিবার (২৬ জুলাই) রাতে উভয়পক্ষ বেড়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন। বেড়া মডেল থানার ওসি ওলিউর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, একপক্ষে তারাপুর গ্রামের মৃত আব্দুল প্রামানিকের ছেলে আব্দুল মতিন প্রামানিক বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় ৩২ জন নামীয়সহ অজ্ঞাতনামা ৮/১০ জনকে আসামি করা হয়েছে। মামলা নম্বর ৬।আর অপরপক্ষে একই গ্রামের শাহ আলমের স্ত্রী হোসনে আরা খাতুন বাদি হয়ে আরেকটি মামলা দায়ের করেছেন। এ মামলায় ৫২ জন নামীয়সহ অজ্ঞাতনামা ১৫/২০ জনকে আসামি করা হয়েছে। মামলা নম্বর ৭।শনিবার অভিযান চালিয়ে হামলায় জড়িত অভিযোগে মতিন প্রামানিকের দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামি সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি হোসনে আরা খাতুন গ্রুপের লোক।পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, কয়েক বছর আগে বেড়া উপজেলার তারাপুর গ্রামে পুরোনো মসজিদে মিলাদ মাহফিলে কিয়াম পড়া নিয়ে একটি দ্বন্দ্ব হয়। মসজিদের তৎকালীন ক্যাশিয়ার মতিন প্রামানিকসহ একটি পক্ষ কিয়াম পড়ার পক্ষে অবস্থান নিয়ে নতুন মসজিদ নির্মাণ করেন। সম্প্রতি সেই মসজিদের বারান্দা নির্মাণের উদ্যোগ নেন তারা। কিন্তু একই গ্রামে দুটি মসজিদ নির্মাণে আপত্তি জানায় অপরপক্ষ।গত শুক্রবার (২৫ জুলাই) সকালে মতিন প্রামানিক গ্রুপ নতুন মসজিদের বারান্দা নির্মাণ করতে গেলে তাতে বাধা দেয় অপরপক্ষের লোকজন। এসময় হাঁসুয়া, ট্যাটা ও লাঠিসোটা নিয়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় পাঁচজনকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।আহতদের মধ্যে হাদিস প্রামানিক (৪০) বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে মারা যান। তাঁর মৃত্যুর খবর জানাজানি হওয়ার পর এদিন বিকেলে ওই এলাকার ২০টি বাড়িতে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করে নিহতের স্বজন ও তাদের সমর্থকরা। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সবশেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকায় পুলিশ ও সেনাবাহিনী টহল জোরদার করা হয়েছে।এ বিষয়ে বেড়া মডেল থানার ওসি ওলিউর রহমান জানান, ‘মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তবে নিহতের ঘটনায় রবিবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত তার পরিবার কোনো অভিযোগ বা মামলা করেনি।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাড়ে ৬ কোটি টাকার সেতু, ভরসা শুধু বাঁশের মই!
সাড়ে ৬ কোটি টাকার সেতু, ভরসা শুধু বাঁশের মই!

আমতলীতে সাড়ে ৬ কোটি টাকার সেতুতে সংযোগ সড়ক না থাকায় ভোগান্তিতে এলাকাবাসী।বরগুনার আমতলী উপজেলার আমড়াগাছিয়া-গুলিশাখালী খালের উপর সোয়া ৬ কোটি Read more

জীবননগরে সার ডিলারের বিরুদ্ধে মানববন্ধন, কৃষককে মারধরের অভিযোগ
জীবননগরে সার ডিলারের বিরুদ্ধে মানববন্ধন, কৃষককে মারধরের অভিযোগ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামে এক প্রান্তিক কৃষককে মারধরের অভিযোগে সার ডিলার আরফান কবিরের বিরুদ্ধে মানববন্ধন করেছেন সাধারণ Read more

ভারতকে ১৩১ মিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র
ভারতকে ১৩১ মিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

ভারতকে ১৩১ মিলিয়ন ডলার মূল্যের গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম ও লজিস্টিক সহায়তা দেয়ার প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। এই প্রস্তাব মূলত দুই Read more

শেরপুরে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও পাওয়ার টিলার জব্দ
শেরপুরে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও পাওয়ার টিলার জব্দ

শেরপুরের নালিতাবাড়ীতে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ৯৮৮টি ভারতীয় শাড়ি ও একটি পাওয়ার টিলার জব্দ করেছে।ময়মনসিংহ ৩৯ বিজিবির Read more

ত্রিশালে মাদ্রাসার খেলার মাঠ দখল করে সবজি চাষ!
ত্রিশালে মাদ্রাসার খেলার মাঠ দখল করে সবজি চাষ!

ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা ২নং ওয়ার্ডে অবস্থিত উজানপাড়া আলিম মাদ্রাসার খেলার মাঠ দখল করে চলছে ডাটা চাষ। এতে মাদ্রাসার পরিবেশ হচ্ছে Read more

নারায়ণগঞ্জে জাল স্ট্যাম্প তৈরির কারখানায় পুলিশের অভিযান, আটক ২
নারায়ণগঞ্জে জাল স্ট্যাম্প তৈরির কারখানায় পুলিশের অভিযান, আটক ২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি নকল স্ট্যাম্প তৈরির কারখানায় অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্প জব্দ করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন