চট্টগ্রামের সাতকানিয়ায় খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে অবৈধভাবে দেওয়া মাটির বাঁধ অপসারণে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।   বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার ঢেমশা ও নলুয়া ইউনিয়নের সীমান্তবর্তী বারমোহা খালে এ অভিযান পরিচালনা করা হয়।    অভিযানের নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান।   প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খালটির ওপর মাটি ফেলে বাঁধ নির্মাণ করা হয়েছিল। এতে খালের স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানকালে খালের ওপর দেওয়া অবৈধ মাটির বাঁধ অপসারণে শ্রমিক দিয়ে কাজ শুরু করা হয়। একই সঙ্গে খালটি দখল বা ভবিষ্যতে মাটি ফেলে বাঁধ দেওয়ার বিষয়ে দায়ীদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।   এ সময় ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, খাল ও জলাধারের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। জনভোগান্তি সৃষ্টি করে এমন কোনো অবৈধ কার্যক্রম বরদাশত করা হবে না। প্রয়োজনে নিয়মিত অভিযান চালানো হবে।   এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা ফাহাদ হাসান। অভিযানে সহায়তা করেন আনসার সদস্যরা।  এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

দেশে করোনার নতুন ধরনের সংক্রমণ রোধের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সেই Read more

গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েলে গেছেন ২০ হাজার ভারতীয়
গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েলে গেছেন ২০ হাজার ভারতীয়

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে হামলা শুরু করে ইসরায়েল। ওই সময় থেকে এখন পর্যন্ত অন্তত ২০ হাজার Read more

টিভিতে আজকের খেলা (২০ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (২০ অক্টোবর)

নারী ওয়ানডে বিশ্বকাপে আজ লঙ্কানদের মোকাবিলা করবে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে শুরু পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট। রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচও। চলুন Read more

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি

শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান টানাপোড়েনের মধ্যেই দেশটিতে সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে Read more

‘ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের দায়িত্ব নেবে বিএনপি’
‘ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের দায়িত্ব নেবে বিএনপি’

বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের পূর্ণ দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করা হবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম Read more

৪৮ ঘণ্টায় ৪৪ ইসরাইলি ড্রোন ও কোয়াডকপ্টার ভূপাতিত: ইরান
৪৮ ঘণ্টায় ৪৪ ইসরাইলি ড্রোন ও কোয়াডকপ্টার ভূপাতিত: ইরান

ইসরাইলের ৪৪টি ইসরাইলি ড্রোন ও কোয়াডকপ্টার ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরান। গত ৪৮ ঘণ্টায় এসব ড্রোন ও কোয়াডকপ্টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন