রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় চিকিৎসা দিতে আসা বিদেশি চিকিৎসকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।রোববার (২৭ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সিঙ্গাপুর, চীন ও ভারতের ২১ জন চিকিৎসক ও নার্সের একটি প্রতিনিধিদল। সাক্ষাতকালে তিনি তাদের প্রতি এই কৃতজ্ঞতা জানান।প্রধান উপদেষ্টা জাতীয় সংকটের সময়ে তাদের উৎসর্গ ও সংহতির প্রশংসা করেন এবং জরুরি স্বাস্থ্যসেবায় আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন।ড. ইউনূস বলেন, এই দলগুলো শুধু তাদের দক্ষতা নিয়েই আসেনি, এনেছে তাদের হৃদয়ও। তাদের উপস্থিতি আমাদের অভিন্ন মানবিকতা ও বিপর্যয়ের সময়ে বৈশ্বিক অংশীদারিত্বের মূল্যকে আবারও নিশ্চিত করেছে।প্রধান উপদেষ্টা আরও বলেন, আহতদের জটিল চিকিৎসা ও ট্রমা কেয়ার নিশ্চিত করতে মেডিক্যাল টিম স্থানীয় স্বাস্থ্যসেবা পেশাদারদের পাশাপাশি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।প্রধান উপদেষ্টা দ্রুত কূটনৈতিক সমন্বয়ের জন্য সংশ্লিষ্ট দেশগুলোকে ধন্যবাদ জানান, যার ফলে দলগুলো নিরবচ্ছিন্নভাবে ও সময়মতো বাংলাদেশে পৌঁছে তাদের কাজ শুরু করতে পেরেছে।তিনি সফররত চিকিৎসকদের তাদের লক্ষ্য সহজতর করতে সরকারের পূর্ণ সহায়তার আশ্বাস দেন।প্রধান উপদেষ্টা স্বাস্থ্যসেবা খাতে প্রাতিষ্ঠানিক সহযোগিতা, চিকিৎসা শিক্ষার আদান-প্রদান এবং দক্ষতা উন্নয়ন ও উদ্ভাবনে অংশীদারিত্ব বজায় রাখার জন্য বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদী এমনকি ভার্চুয়ালি সম্পর্ক বজায় রাখার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।তিনি জোর দেন, এই জাতীয় অংশীদারত্ব জনস্বাস্থ্য ও জরুরি প্রস্তুতির ক্ষেত্রে দীর্ঘস্থায়ী সহযোগিতার ভিত্তি স্থাপন করতে পারে।বৈঠকে সিঙ্গাপুরের ১০ জন, চীনের ৮ জন এবং ভারতের ৪ জন চিকিৎসক ও নার্স উপস্থিত ছিলেন। এছাড়াও, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও সিঙ্গাপুরের মিশন প্রধানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে অরুণ চন্দ্র বর্মণ (৩৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম Read more

চীনে প্রতারণা চক্রের কুখ্যাত মিং পরিবারের ১১ সদস্যকে মৃত্যুদণ্ড
চীনে প্রতারণা চক্রের কুখ্যাত মিং পরিবারের ১১ সদস্যকে মৃত্যুদণ্ড

চীনের আদালত মিয়ানমারে প্রতারণা ও অপরাধচক্র চালানো কুখ্যাত মিং পরিবার-এর ১১ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে। সোমবার পূর্বাঞ্চলীয় শহর ওয়েনঝো-তে দেওয়া রায়ে Read more

এবার রণক্ষেত্র ছেড়ে পালালো মার্কিন বিমানবাহী রণতরী
এবার রণক্ষেত্র ছেড়ে পালালো মার্কিন বিমানবাহী রণতরী

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে হামলা চালিয়েছে ইরান। বুধবার (২৫ মার্চ) ইরানের সেনাবাহিনী এমন দাবি করেছে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত Read more

রাস্তায় নামলে ইউনূস সাহেব ২৪ ঘণ্টাও থাকতে পারবেন না: গয়েশ্বর
রাস্তায় নামলে ইউনূস সাহেব ২৪ ঘণ্টাও থাকতে পারবেন না: গয়েশ্বর

কালকে রাস্তায় নামলে ইউনূস সাহেব (প্রধান উপদেষ্টা) ২৪ ঘণ্টাও থাকতে পারবেন না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র Read more

অবাধে আড়িয়াল খাঁ নদীতে ইলিশ শিকার!
অবাধে আড়িয়াল খাঁ নদীতে ইলিশ শিকার!

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালের মুলাদী ও গৌরনদী উপজেলার সীমান্তবর্তী আড়িয়াল নদীর মিয়ারচর অংশে অবাধে ইলিশ শিকার করছেন অসাধু জেলেরা। Read more

কক্সবাজারে নিখোঁজ ছয় শ্রমিকের শেষ অবস্থান টেকনাফ: পুলিশ
কক্সবাজারে নিখোঁজ ছয় শ্রমিকের শেষ অবস্থান টেকনাফ: পুলিশ

কক্সবাজার জেলায় কাজের সন্ধানে এসে সিলেটের জকিগঞ্জ উপজেলার এক গ্রামের ছয়জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন। তারা পেশায় সবাই রাজমিস্ত্রী। সাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন