মুন্সীগঞ্জের সিরাজদীখানে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বয়রাগাদি ইউনিয়নের চিকনাসাইর গ্রামের নিজ বসতঘরের ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।নিহত অটোরিকশা চালক শরিফ শেখ (২৮) উপজেলার চিকনাসাইর গ্রামের বাসিন্দা শাহজাহান শেখের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, স্ত্রীর সঙ্গে অভিমান করে শরিফ শেখ ঘরের ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে থানায় নিয়ে আসে।এ বিষয়ে সিরাজদীখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, ‘অটোরিকশা চালকের নিজ বসতঘরের ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচানো মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শাহজাদপুরে প্রেমিকের বাড়িতে হামলার শিকার প্রেমিকা ও তার মা
শাহজাদপুরে প্রেমিকের বাড়িতে হামলার শিকার প্রেমিকা ও তার মা

সিরাজগঞ্জের শাহজাদপুরে গার্মেন্টস কর্মী প্রেমিকের বাড়িতে গিয়ে তার পরিবারের হামলার শিকার হয়ে আহত হয়েছে প্রেমিকা শিখা খাতুন ও তার মা Read more

ইরানের শত্রুরা ‘পরাজিত’ হচ্ছে: মোজতবা খামেনি
ইরানের শত্রুরা ‘পরাজিত’ হচ্ছে: মোজতবা খামেনি

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকার মধ্যেই নওরোজ উপলক্ষে দেওয়া এক লিখিত বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, Read more

সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় নৈশ প্রহরীসহ নিহত ২
সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় নৈশ প্রহরীসহ নিহত ২

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নৈশ প্রহরীসহ দুজন নিহত হয়েছেন। রবিবার (১১ মে) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার ভাটিয়ারী Read more

রাজবাড়ীতে মাইক্রোবাস চাপায় দলিল লেখকের মৃত্যু
রাজবাড়ীতে মাইক্রোবাস চাপায় দলিল লেখকের মৃত্যু

রাজবাড়ীতে মাইক্রোবাস চাপায় আব্দুল হান্নান নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। তিনি জেলার পাংশা উপজেলার সেনগ্রামের হারুন মাস্টারের ছেলে। হান্নান পাংশা Read more

শারদীয় উৎসবে জবিতে ১২ দিন পরীক্ষা বন্ধ
শারদীয় উৎসবে জবিতে ১২ দিন পরীক্ষা বন্ধ

শারদীয় দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) টানা ১২ দিন কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে Read more

একাত্তরের পরাজিত শক্তিরা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে: সুলতান সালাউদ্দিন টুকু
একাত্তরের পরাজিত শক্তিরা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে: সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তরের পরাজিত শক্তিরা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন