নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরকিয়ার সূত্র ধরে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে খুন হয়েছেন এক গৃহবধূ। শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাত ১১টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।নিহত গৃহবধূ ইতি আক্তার (২৫) ঢাকা জেলার নবাবগঞ্জ থানার দড়িকান্দি এলাকার মৃত মানিক গাজীর মেয়ে এবং অভিযুক্ত স্বামী বিল্লাল হোসেন (৩২) সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া ক্যানেলপাড় এলাকার ইব্রাহিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া আব্দুল কাদিরের ছেলে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে হঠাৎ তাদের বসতঘর থেকে চিৎকার শুনতে পান প্রতিবেশীরা। পরে প্রতিবেশীরা ঘরে প্রবেশ করে দেখতে পান গৃহবধূ ইতি আক্তার ফ্লোরে পড়ে আছেন এবং পাশেই স্বামী বিল্লাল হোসেন বসে রয়েছেন। এরপর খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।এ ঘটনায় শনিবার (২৬ জুলাই) সকালে নিহতের বড় বোন বিথী আক্তার (৩০) বাদী হয়ে তার ভগ্নিপতি বিল্লাল হোসেনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। শনিবার (২৬ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ওসি শাহীনুর আলম।নিহতের বড় বোন বিথী আক্তার জানান, ৯ বছর পূর্বে ইতি আক্তারের সাথে বিল্লাল হোসেনের বিবাহ হয়। আমার বোনের সংসারে ৭ বছর বয়সী একজন কন্যা সন্তান আছে। বিবাহের পর থেকেই আমার ভগ্নিপতি বিভিন্ন সময়ে আমার বোনকে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার-নির্যাতন করে আসছিল। অত্যাচার-নির্যাতন করায় আলামিন নামে এক ব্যক্তির সাথে ইতি পরকিয়া সম্পর্কে আসক্ত হয়ে পড়ে। বিষয়টি জানার পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ সৃষ্টি হয়। তারই সূত্র ধরে শুক্রবার রাত ১১টায় ঝগড়া ও কলহের একপর্যায়ে ভগ্নিপতির হাতে থাকা রুটি বানানোর বেলুন দিয়ে আমার বোনের মাথায় সজোরে আঘাত করলে বোনের মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয় এবং রাত সাড়ে ১১টায় মৃত্যু হয়।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড হয়েছে। নিহত নারী তার স্বামী বিল্লাল হোসেন ও ৭ বছরের একটি সন্তান রেখে পরকিয়ায় জড়িয়ে পড়েন এবং আরেকটি বিয়ে করেছিলেন। ইতি আক্তার তার দ্বিতীয় স্বামীর সঙ্গে দুই মাস সংসার করে দুই দিন আগে আবারো বিল্লালের ঘরে ফিরে আসেন। শুক্রবার মোবাইল ফোনে কথা বলা নিয়ে উভয়ের মাঝে ঝগড়া হলে স্বামী বিল্লাল হোসেন রুটি তৈরির বেলুন দিয়ে মাথায় আঘাত করলে ইতি আক্তারের মৃত্যু হয়।তিনি আরো জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ (ভিক্টরিয়া) জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গৃহবধূর স্বামীকে গ্রেফতার করা হয়েছে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘যারা ডাকসু নির্বাচন বানচালের চেষ্টা করছে, তাদের রুখে দিতে হবে’
‘যারা ডাকসু নির্বাচন বানচালের চেষ্টা করছে, তাদের রুখে দিতে হবে’

যারা ডাকসু নির্বাচন বানচালে চেষ্টা করছে, তাদের রুখে দিতে হবে জানিয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম।মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) Read more

সেই লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা-স্পেন!
সেই লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা-স্পেন!

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মাঠে গড়াচ্ছে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দুই চ্যাম্পিয়ন দলের মধ্যকার ফিনালিসিমা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের (কোপা Read more

ধোনির দুই রেকর্ড ছাড়িয়ে সেরার দৌড়ে পান্ত
ধোনির দুই রেকর্ড ছাড়িয়ে সেরার দৌড়ে পান্ত

সবশেষ আইপিএলে ব্যাট হাতে মোটাদাগে ব্যর্থ ছিলেন ঋষভ পন্ত। এই উইকেটকিপার ব্যাটার অবশ্য সেঞ্চুরি দিয়ে শেষটা রাঙিয়েছিলেন। এরপর সংস্করণ আর Read more

লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন ১৫৮ বাংলাদেশি
লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন ১৫৮ বাংলাদেশি

লিবিয়ার অভিবাসন অধিদপ্তরের অভ্যর্থনা হলে ১৬ জুন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও মিনিস্টার (রাজনৈতিক) কাজী আসিফ আহমেদের নেতৃত্বে দূতাবাসের একটি Read more

নওগাঁর ধামইরহাট সীমান্তে পুশইনের সময় নারী আটক
নওগাঁর ধামইরহাট সীমান্তে পুশইনের সময় নারী আটক

নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে পুশইনের সময় মোসা. আছিয়া বেগম (৫০) নামের একজন নারীকে আটক করেছে বাংলাদেশ বিজিবির সদস্যরা।শুক্রবার (১৩ জুন) Read more

টিউলিপ সিদ্দিককে ফের দুদকে তলব
টিউলিপ সিদ্দিককে ফের দুদকে তলব

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও যুক্তরাজ্যের এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে আবারও জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন