প্রবাসী বাবাকে বিমানবন্দর থেকে আনতে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন মেয়ে ফিরোজা বেগম (২৫) ও তার শ্বশুর মাসুদ ফকির (৬০)। এ ঘটনায় ফিরোজার শিশু সন্তানসহ আহত হয়েছেন আরও অন্তত ৮ জন।জানা গেছে, ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর গ্রামের বাসিন্দা ছারু ফকির দীর্ঘ পাঁচ বছর পর ইরাক থেকে দেশে ফিরছিলেন। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছানোর কথা ছিল।বুধবার দিবাগত রাত ২টার দিকে ছারু ফকিরকে স্বাগত জানাতে তার পরিবারের ১০ সদস্য একটি মাইক্রোবাসে করে রওনা হন। পথে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস ও পিছন থেকে ধেয়ে আসা একটি কাবার ভ্যানের সঙ্গে তাদের গাড়িটির ত্রিমুখী সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই মারা যান ছারুর মেয়ে ফিরোজা বেগম ও তার শ্বশুর মাসুদ ফকির। আহত হন ফিরোজার শিশু সন্তানসহ অন্তত ৮ জন। তাদের মধ্যে ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকি আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় বাসিন্দা কামরুল হোসেন বলেন, ‘ছারু ফকির দেশে ফিরলেও ভাগ্যের নির্মম পরিহাসে তার স্বজনেরা বিমানবন্দরে পৌঁছাতে পারেননি। দুর্ঘটনার খবর শুনে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’আহত চালক সবুজ শেখ বলেন, ‘নাওডোবা এলাকায় পৌঁছানোর পর সামনে থেকে বাস ও পেছন থেকে কাবার ভ্যান ধাক্কা দেয়। তিনটি গাড়ির সংঘর্ষে আমরা দুমড়ে-মুচড়ে যাই।’জাজিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল ইসলাম জানান, ‘ভোরে জাজিরার নাওডোবা এলাকায় ফরিদপুরের একটি হাইএক্স গাড়ির সঙ্গে যাত্রীবাহী বাস ও কাবার ভ্যানের ত্রিমুখী সংঘর্ষ হয়। ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন। বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ Read more

বান্দরবানে বিজিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক
বান্দরবানে বিজিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায়  সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারীকে Read more

দেশে ফিরেছেন ৫১৬১৫ হাজি
দেশে ফিরেছেন ৫১৬১৫ হাজি

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে বুধবার (২৫ জুন) রাত পর্যন্ত দেশে ফিরেছেন ৫১ হাজার ৬১৫ জন হাজি। বৃহস্পতিবার Read more

নরসিংদীতে প্রতিপক্ষের হামলায় নিহত ১, শিক্ষার্থীসহ আহত ১০
নরসিংদীতে প্রতিপক্ষের হামলায় নিহত ১, শিক্ষার্থীসহ আহত ১০

নরসিংদীর রায়পুরায় প্রতিপক্ষের হামলায় দুলাল মিয়া (৪৫) নামের এক কৃষক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় নাহিম মিয়া (১৪) নামে Read more

কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটির নয়া কমিটি গঠন
কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটির নয়া কমিটি গঠন

গাজীপুর জেলার কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (৪ নভেম্বর) বাদ মাগরিব কাপাসিয়া প্রেসক্লাব মিলনায়তনে এক অনাড়ম্বর Read more

আলিমে পাসের হার ৭৫.৬১ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৪২৬৮ জন
আলিমে পাসের হার ৭৫.৬১ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৪২৬৮ জন

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের আলিম পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে সারাদেশে গড় পাসের হার ৭৫ দশমিক ৬১ শতাংশ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন