মুন্সীগঞ্জের শ্রীনগরের আড়িয়াল বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. সেলিম (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোররাতে উপজেলার ষোলঘর ইউনিয়নের সমসাবাদ কবরস্থান সংলগ্ন আড়িয়াল বিল এলাকায় এ ঘটনা ঘটে। সেলিম উপজেলার সমসাবাদ গ্রামের মো. ইউসুফ আলীর ছেলে। এলাকাবাসী জানান, বুধবার রাতে সেলিম জাল নিয়ে মাছ ধরতে বিলে যান। ভোররাতে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। পরে সকালে স্থানীয়রা আড়িয়াল বিলে সেলিমের নিথর দেহ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেন। পরিবারের সদস্যরা গিয়ে লাশটি উদ্ধার করেন। ষোলঘর ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম বলেন, ‘সেলিমের পরিবার জানিয়েছেন, বজ্রপাতে তাঁর মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাইবান্ধায় বাসর ঘরে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলো নববধূ
গাইবান্ধায় বাসর ঘরে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলো নববধূ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নজরুল ইসলাম (২৫) নামের এক যুবক ধুমধামে বিয়ে করে নববধূ মোরশেদা আক্তার (২০) কে বাড়িতে নিয়ে আসেন। Read more

বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, সেনাসদস্য নিহত
বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, সেনাসদস্য নিহত

শরীয়তপুরে বৈদ্যুতিক খুঁটির সাথে মোটরসাইকেলের ধাক্কায় আল মামুন (৩০) নামের এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলার Read more

তালতলীতে তরমুজ চাষে বাম্পার ফলন, ১০০ কোটি টাকা বিক্রির আশা
তালতলীতে তরমুজ চাষে বাম্পার ফলন, ১০০ কোটি টাকা বিক্রির আশা

আবহাওয়া অনুকূলে থাকায় বরগুনার তালতলীতে তরমুজ চাষে বাম্পার ফলন হয়েছে। মৌসুমের শুরুতেই ক্ষেত থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চলে যাচ্ছে Read more

অধ্যাপক আবু সুফিয়ানের ‘বীর প্রতীক’ পদবি বাতিল
অধ্যাপক আবু সুফিয়ানের ‘বীর প্রতীক’ পদবি বাতিল

অধ্যাপক আবু সুফিয়ানের নামের সঙ্গে যুক্ত করা ‘বীর প্রতীক’ খেতাব বাতিল করেছে সরকার। একই সঙ্গে তিনি প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধা ছিলেন কি Read more

জাকসু নির্বাচনে ব্যালটে ভুলের অভিযোগ
জাকসু নির্বাচনে ব্যালটে ভুলের অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায়। এদিন বিশ্ববিদ্যালয়ের জাতীয় Read more

‘ট্যুর এক্সপার্ট’ গ্রুপ অ্যাডমিন বর্ষা গ্রেপ্তার
‘ট্যুর এক্সপার্ট’ গ্রুপ  অ্যাডমিন বর্ষা গ্রেপ্তার

বান্দরবানের আলীকদমে পর্যটক নিহতের ঘটনায় অনলাইন ট্রাভেল গ্রুপ ‘ট্যুর এক্সপার্ট’ গ্রুপের অ্যাডমিন বর্ষা ইসলাম বৃষ্টিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১৪ জুন) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন