রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইন্সটিটিউটে আজ আরও ২ জন মারা গেছেন। এ নিয়ে হাসপাতালটিতে এখন পর্যন্ত মোট ১৩ জন মারা গেলেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) এক ব্রিফিংয়ে এ তথ্য জানান হাসপাতালটির ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন।তিনি জানান, মারা যাওয়া ২ জনের মধ্যে একজন দুপুর ১টা ৫০ ও অপরজন বিকেল ৪ টায় মারা যান। এ ঘটনায় আইসিইউতে আছেন ৮ জন এবং তাদের মধ্যে ২ জন আজ মারা গেছেন। ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। আর ভর্তি আছেন ৪২ জন। তাদের মধ্যে ১৩ জনকে কেবিনে নেয়া হয়েছে।তিনি বলেন, দগ্ধদের রক্তের প্রয়োজন নেই। অনেকেই স্কিন ডোনেশন করতে চাচ্ছেন, কিন্তু হাসপাতালের সংরক্ষণে পর্যাপ্ত স্কিন রয়েছে তাই স্কিন ডোনেশন নেয়া হচ্ছে না। অনেকেই হাসপাতালে চিকিৎসা নেয়া রোগীদের জন্য টাকা পাঠাতে চাচ্ছেন। কোনো আর্থিক সহায়তা লাগবে না। আহতদের চিকিৎসায় সরকার সব খরচ বহন করছে বলে জানান তিনি।তিনি আরও বলেন, একটা মাল্টিডিসিপ্লিনারি বোর্ডের মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হচ্ছে। সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সহযোগিতার আশ্বাস পাওয়া যাচ্ছে। বাচ্চাদের চিকিৎসার জন্য আমরা কোন দেশ ভেদাভেদ করছি না। বাচ্চাদের জন্য যেটা পজেটিভ তা গ্রহণ করছি। সবকিছুই এই বাচ্চাদের ভালোর জন্য করা হচ্ছে বলেও জানান তিনি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাত কলেজের শিক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক স্থাপনের উদ্যোগ
সাত কলেজের শিক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক স্থাপনের উদ্যোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত রাজধানী ঢাকার সাত (০৭) টি সরকারি কলেজের শিক্ষার্থীদের দাপ্তরিক কাজকর্ম সহজীকরণের লক্ষ্যে প্রত্যেকটি কলেজে আলাদাভাবে হেল্প ডেস্ক Read more

গরু নিয়ে যাওয়া সেই স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার
গরু নিয়ে যাওয়া সেই স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার

ঝালকাঠিতে পাওনা টাকা আদায়ের জন্য অসহায় এক নারীর গরু নিয়ে যাওয়া সেই স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ মে) Read more

বিরোধ নিয়ে সালিশিতে যেতে চায় আদানি, সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ
বিরোধ নিয়ে সালিশিতে যেতে চায় আদানি, সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ

শেখ হাসিনার আমলে বিদ্যুৎ খাতের চুক্তিগুলোতে দুর্নীতি হওয়ার ইঙ্গিত দেওয়ার পরেই সালিশিতে যাওয়ার ঘোষণা আদানি গোষ্ঠীর। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের Read more

বাঁচতে চায় নাজমুল, সুস্থ হলে হতে চায় কোরআনে হাফেজ
বাঁচতে চায় নাজমুল, সুস্থ হলে হতে চায় কোরআনে হাফেজ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের শিশু নাজমুল (১০) আজ জীবন-মৃত্যুর কঠিন লড়াইয়ে আছে। ধীরে ধীরে তার কোমর থেকে পা অবশ Read more

আনোয়ারায় নসিমন-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত্যু
আনোয়ারায় নসিমন-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নসিমন ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত সিএনজি চালক মোহাম্মদ নেজাম উদ্দীন (৩২) মারা গেছেন। তিনি Read more

দেশে ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ২৬
দেশে ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ২৬

সারাদেশে গত ২৪ ঘন্টায় একজনের মৃত্যু ও ২৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৮ দশমিক ৯৩ শতাংশ।রবিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন