শরীরের জ্বালানি হলো খাবার। দেহকে সক্রিয় রাখতে যে উপাদানগুলো অত্যাবশ্যকীয়, তার মধ্যে ভিটামিন ডি অন্যতম। ভিটামিন ডি হাড়কে মজবুত করে। তবে এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা, কোষের বৃদ্ধি এবং মেজাজ নিয়ন্ত্রণের মতো আরও অনেক শারীরবৃত্তীয় কাজেও ভিটামিন ডি লাগে। আন্তর্জাতিক মাপে বয়সভেদে শিশুদের ৪০০ আইইউ এবং বড়দের শরীরে দৈনিক ৬০০ আইইউ ভিটামিন ডি প্রয়োজন। তবে কারণভেদে বিভিন্ন মানুষের ভিটামিন ডি’র প্রয়োজনীয়তা বিভিন্ন হতে পারে।প্রয়োজনীয় এই ভিটামিন যেসব খাবারে বেশি পরিমাণে পাওয়া যায়:টুনামাছ: সামুদ্রিক মাছ শরীরের জন্য অনেক উপকারী। তবে ভিটামিন ডি সামুদ্রিক টুনা মাছে অনেক বেশি থাকে। তাই টুনামাছ ভিটামিন ডি এর একটি উত্তম উৎস।ম্যাকেরেল: যেকোনো মাছের চর্বিই হৃদয়কে ভালো রাখে এবং শরীরে তাপ উৎপন্ন করে। চর্বিযুক্ত মাছ ম্যাকেরেলে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ রয়েছে। এই খনিজের মধ্যে প্রচুর ভিটামিন ডি’ও রয়েছে।সার্ডিন: ক্ষুদ্রাকৃতির এই পুষ্টিকর মাছে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে।মাশরুম: অতিবেগুনী বিকিরণের সংস্পর্শে এলে কিছু মাশরুম এই গুরুত্বপূর্ণ ভিটামিনের একটি দুর্দান্ত উদ্ভিদ-ভিত্তিক উৎস হতে পারে।ডিমের কুসুম: ডিম হলো সহজপ্রাপ্য উচ্চ পুষ্টিসম্পন্ন একটি খাবার। ডিমের সাদা অংশে প্রোটিনের আধিক্য থাকে। তবে ডিমের কুসুমে প্রচুর ভিটামিন ডি থাকে। যদিও মুরগিকে কী খাবার খাওয়ানো হচ্ছে, তার উপর নির্ভর করে এর ভিটামিনের পরিমাণ পরিবর্তিত হতে পারে।এসকে/এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আফগানিস্তানে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা, নিহত ১৭
আফগানিস্তানে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা, নিহত ১৭

আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে আকস্মিক ভারি বৃষ্টি ও তুষারপাতের কারণে ভয়াবহ বন্যারয় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১১ Read more

এলপিজি’র নতুন দাম জানা যাবে আগামীকাল
এলপিজি’র নতুন দাম জানা যাবে আগামীকাল

অক্টোবর মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য বাড়ছে নাকি কমছে, তা জানা যাবে আগামী মঙ্গলবার (৭ অক্টোবর)। এদিন এক মাসের Read more

‘নামজারি করতে ঘুষ নিলে, তার ঠিকানা কারাগার না হয় পানিতে হবে’
‘নামজারি করতে ঘুষ নিলে, তার ঠিকানা কারাগার না হয় পানিতে হবে’

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেছেন, ‘জমির নামজারি করতে আমার কাছ থেকেও একসময়ে ২৫ হাজার টাকা ঘুষ নিয়েছে। Read more

বছরের প্রথম দিনে জয়পুরহাটে ১৬ লাখের বেশি বই বিতরণ
বছরের প্রথম দিনে জয়পুরহাটে ১৬ লাখের বেশি বই বিতরণ

 বছরের প্রথম দিনেই সারাদেশের ন্যায় জয়পুরহাটে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যের সরকারি পাঠ্যবই বিতরণ করা হয়েছে। এদিন জেলায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের Read more

Kinbet : Une nouvelle approche du gaming en ligne et du design centré sur le joueur
Kinbet : Une nouvelle approche du gaming en ligne et du design centré sur le joueur

Dans le paysage saturé des plateformes de gaming en ligne, trouver une marque qui privilégie réellement l’expérience utilisateur plutôt que Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন