ফরিদপুরের বোয়ালমারীতে এক চা দোকানির স্ত্রী শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবার। অভিযুক্তরা স্থানীয়ভাবে কুখ্যাত চাঁদাবাজ ও উচ্ছৃঙ্খল হিসেবে পরিচিত। পরিবারের দাবি, যথাযথ বিচার না পেলে তারা পরিবারসহ আত্মহত্যা করতে বাধ্য হবেন।স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব মোড়া গ্রামের জয়ন্ত বিশ্বাস ও তার স্ত্রী মিলে বাড়ির পাশে একটি চা ও মুদি দোকান চালান। দীর্ঘদিন ধরে কিছু যুবক দোকানে আড্ডা দেয়ার ছলে তার স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। দোকান মালিক উপস্থিত না থাকলে তারা বিভিন্ন সময় সুযোগ নেওয়ার চেষ্টা করত। গভীর রাতে তাদের দোকান সংলগ্ন বসতঘরে ইটপাটকেল ছুঁড়ে, দরজা ও টিনের বেড়ায় বাড়ি দিয়ে পালিয়ে যেত তারা।বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত দেড়টার দিকে দোকান খোলার জন্য দরজায় করাঘাত করলে সে দোকান না খুলে এক প্রতিবেশীকে ফোনে ডেকে এনে ঘরের মধ্যে কথা বলার সময় উল্লেখিত লোকজন তার দরজা ভেঙে ঘরে প্রবেশ করে জয়ন্ত বিশ্বাসকে মারধর করে হাত-পা বেঁধে ফেলার চেষ্টা করে। এ সময় কয়েকজন তার স্ত্রীকে টেনেহিঁচড়ে ঘর থেকে বাইরে বের করে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা চালায়।এ ঘটনায় অভিযুক্তরা হলেন, একই উপজেলার রেজাউল শিকদার, পলাশ মোল্যা, আবু সাঈদ মোল্যা, মিরাজুল মৃধা, হাবিব মোল্যা।ভুক্তভোগী গৃহবধূ জানান, ‘আমি স্বামীকে বাঁচাতে গেলে তারা আমাকে জোর করে টেনে নেয় এবং শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়। আমার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে তারা ঘরে তালা মেরে পালিয়ে যায় এবং বলে— ৫০ হাজার টাকা না দিলে তালা খোলা হবে না।’জয়ন্ত বিশ্বাস বলেন, ‘তারা অনেকদিন ধরে চাঁদা দাবি করে আসছে। আমার স্ত্রীর ওপর নজর ছিল তাদের। থানায় লিখিত অভিযোগ দিয়েছি। সঠিক বিচার না পেলে আমি স্ত্রী ও সন্তানদের নিয়ে আত্মহত্যা করবো।’বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাটের তৈরি বাজারের ব্যাগ সরবরাহ করা হবে: পরিবেশ উপদেষ্টা
পাটের তৈরি বাজারের ব্যাগ সরবরাহ করা হবে: পরিবেশ উপদেষ্টা

পলিথিন শপিং ব্যাগের বিকল্প হিসেবে সাধারণ মানুষের মাঝে পাটের ব্যাগ সরবরাহ করা হবে। ভর্তুকি মূল্যে পাটের ব্যাগ দেওয়ার জন্য একটি Read more

নির্বাচন না হলে বিদেশি বিনিয়োগ আসবে না: আমীর খসরু
নির্বাচন না হলে বিদেশি বিনিয়োগ আসবে না: আমীর খসরু

জাতীয় নির্বাচন না হলে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা কেউ বিনিয়োগ করবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।সোমবার Read more

দেশে রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত জরুরি: আজহারি
দেশে রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত জরুরি: আজহারি

 ইসলামী আলোচক ড. মিজানুর রহমান আজহারি বলেছেন, “৩৬শে জুলাই বা ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। গত বছরের এই Read more

১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু, জরুরি নির্দেশনা মন্ত্রণালয়ের
১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু, জরুরি নির্দেশনা মন্ত্রণালয়ের

 আগামী ১৮ এপ্রিল থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হতে যাচ্ছে। এ লক্ষ্যে হজ এজেন্সি ও হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইনসগুলোকে জরুরি Read more

দুই লাখ মানুষের স্বাস্থ্য সেবায় ২ চিকিৎসক!
দুই লাখ মানুষের স্বাস্থ্য সেবায় ২ চিকিৎসক!

পার্বত্য বান্দরবানের লামা উপজেলার ২ লাখ মানুষের স্বাস্থ্য সেবায় লামা সরকারি হাসপাতালে এখন ২ জন ডাক্তার। মাত্র দুইজন ডাক্তার দিয়েই Read more

বড়দিনে আতশবাজি-ফানুস ওড়ানো নিষিদ্ধ করেছে ডিএমপি
বড়দিনে আতশবাজি-ফানুস ওড়ানো নিষিদ্ধ করেছে ডিএমপি

খ্রিষ্টধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান বড়দিনে সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।আজ বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন