পার্বত্য বান্দরবানের লামা উপজেলার ২ লাখ মানুষের স্বাস্থ্য সেবায় লামা সরকারি হাসপাতালে এখন ২ জন ডাক্তার। মাত্র দুইজন ডাক্তার দিয়েই চলছে উপজেলার ২ লাখ মানুষের স্বাস্থ্য সেবা।গত ৫ মে মেকি মার্মা নামে নতুন একজন ডাক্তার যোগদান করলেও তিনি বান্দরবান জেলা পরিষদের সুপারিশে ডেপুটেশনে বান্দরবান সদর হাসপাতালে বসবেন। এতে ভোগান্তিতে পড়ছে লামার দুই লাখ মানুষ। জনমনে প্রশ্ন উঠেছে লামার মানুষের সাথে জেলা পরিষদ বার বার কেন বৈষম্য করছে।লামা হাসপাতালে গিয়ে দেখা গেছে, হাসপাতালে আউটডোরে ২৫০ জন রোগী চিকিৎসা সেবা নিয়েছে এবং ইনডোরে ৮৫ জন ভর্তি আছে। এ নিয়ে লামা বাসীর মুখে নানান প্রশ্ন উঠেছে, অনেকে বলছেন ২ জন ডাক্তার কিভাবে এত রোগীর সেবা দিবে? আবার অনেকে বলছেন জেলা পরিষদ লামাবাসীর কষ্ট বুঝেনা, নাকি ইচ্ছে করে লামাবাসীকে কষ্ট দেয়া হচ্ছে। এদিকে বিদ্যুৎ সমস্যার কারণে সবসময় পানি ঘাটতি, ঔষধ সংকট, এ্যাম্বুলেন্স নষ্ট, চিকিৎসা সম্পর্কিত যন্ত্রপাতি নষ্ট ও স্টাফ সংকট চরমে। ভুতুড়ে পরিস্থিতি বিরাজ করছে লামা হাসপাতালে। অনেক সময় রোগীরা অন্ধকারে থাকে। এ যেন এক গল্পের কাহিনি। সবাই শুধু চুপচাপ দেখেই যাচ্ছে।এ বিষয়ে জানতে চাইলে বান্দরবান সিভিল সার্জন মো. শাহীন হোসাইন চৌধুরী বলেন, আমি সদ্য যোগদান করেছি। লামা হাসপাতালের সমস্যা সমাধানে উদ্যোগ নেয়া হবে।বান্দরবান জেলা পরিষদ সদস্য লামা-আলীকদমের (দায়িত্ব) সাইফুল ইসলাম রিমন বলেন, বিষয়টি নিয়ে ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক বান্দরবান জেলা পরিষদের সম্মানিত সদস্য আবুল কালাম ভাইয়ের সাথে আলাপ হয়েছে। আশা করি স্বল্প সময়ের মধ্যে সবকিছু সমাধান করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাভাবিক নিয়মে পরিণত হবে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আসন বহালের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
আসন বহালের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

মুন্সীগঞ্জের গজারিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে হোমনা-মেঘনা নির্বাচনী আসন রক্ষা কমিটির ব্যানারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে Read more

বরগুনার দুটি আসনে ১৮ প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়ন বাতিল
বরগুনার দুটি আসনে ১৮ প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়ন বাতিল

বরগুনার দুটি সংসদীয় আসনে দাখিল করা ১৮ জন সংসদ সদস্য প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার।শনিবার Read more

চলতি মাসেই নিবন্ধনের জন্য আবেদন করবে এনসিপি: নাহিদ
চলতি মাসেই নিবন্ধনের জন্য আবেদন করবে এনসিপি: নাহিদ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চলতি মাসেই নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে কাগজপত্র জমা দেবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (০৪ Read more

রিয়ালের নতুন ‘নম্বর টেন’ এমবাপ্পে
রিয়ালের নতুন ‘নম্বর টেন’ এমবাপ্পে

লুকা মদ্রিচ রিয়াল মাদ্রিদ ছাড়ার পর ক্লাবের ভক্ত-সমর্থকদের একটি ‘কমন প্রশ্ন’ ছিল-‘কার গায়ে উঠবে রিয়ালের ‘১০ নম্বর জার্সি’। ধারণা করা Read more

পাকিস্তানের হামলায় ফ্রান্স ও রাশিয়ার তৈরি ৫টি যুদ্ধবিমান হারাল ভারত
পাকিস্তানের হামলায় ফ্রান্স ও রাশিয়ার তৈরি ৫টি যুদ্ধবিমান হারাল ভারত

ভারতের ‘অকারণে’ চালানো ক্ষেপণাস্ত্র হামলার জবাবে শক্তিশালী পাল্টা হামলায় পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান। ধ্বংস করা Read more

যুক্তরাষ্ট্রে দুর্ঘটনার কবলে ব্যক্তিগত বিমান
যুক্তরাষ্ট্রে দুর্ঘটনার কবলে ব্যক্তিগত বিমান

যুক্তরাষ্ট্রে আবারও দুর্ঘটনার কবলে পড়লো একটি ব্যক্তিগত বিমান। নিউইয়র্কের উত্তরাঞ্চলে বিধ্বস্ত হয় বিমানটি।শনিবার (১২ এপ্রিল) স্থানীয় সময় দুপুরে, রাজ্যের রাজধানী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন