নেত্রকোনার মদনে শিয়ালের কামড়ে নারী শিশুসহ ১৭ জন আহত হয়েছে। আহত ১৭ জনের মধ্যে ১৫ জন মদন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ নুরুল হুদা খান। এর আগে, গতকাল বুধবার (২৩ জুলাই) রাতে উপজেলার চানগাঁও গ্রামে এমন ঘটনা ঘটে। আহতরা হলো- শিফা আক্তার (২৯), সালমা আক্তার (২৪), তন্না আক্তার (১০), মোরসালিন (১৭), জেসমিন আক্তার (৪৫), এরশাদ মিয়া (৩৫), শামীম মিয়া (৩৮), আঙ্গুর মিয়া (৫০), তাইজুল (৬), আসব আলী (৭৫), মারিয়া আক্তার (৩), লিজা আক্তার (৯), আবির (২) ও কাইয়ূম মিয়া (৪০)। বাকিদের নাম-পরিচয় জানা না গেলেও তারা সবাই চানগাঁও গ্রামের বাসিন্দা। আহত কাইয়ূম মিয়া বলেন, ‘আমি প্রতিদিনের মতো রাতের খাওয়া শেষে ঘরে বসেছিলাম। হঠাৎ একটা শিয়াল এসে কিছু বুঝে ওঠার আগেই আমাকে কামড়ে দেয়। শুধু আমাকে নয়, পাড়ার আরো ১৬ জনকে কামড় দেয়। এরপর থেকে আমরা আতঙ্কের মধ্যে আছি।’ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ নুরুল হুদা খান বলেন, গতকাল বুধবার রাতে শিয়ালের কামড়ে আহত মোট ১৫ জন হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসেন। সবাইকে জলাতঙ্কের প্রথম ডোজ প্রদান করা হয়েছে। শিয়ালটি জলাতঙ্কে আক্রান্ত হতে পারে। ফলে যাকে কামড় দিবে, সেও জলাতঙ্কের শিকার হতে পারে। তাই প্রয়োজনের ব্যবস্থা নিতে আমরা বিষয়টি স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তাদের জানিয়েছি। এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অন্তত ২ হাজার নিহত
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অন্তত ২ হাজার নিহত

ইরানে অথনৈতিক সংকটে জনজীবনে নেমে আসা চরম দুর্ভোগের ক্ষোভ থেকে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভে অন্তত ২ হাজার মানুষ নিহত হয়েছে।মঙ্গলবার Read more

Kinbet : Une nouvelle approche du gaming en ligne et du design centré sur le joueur
Kinbet : Une nouvelle approche du gaming en ligne et du design centré sur le joueur

Dans le paysage saturé des plateformes de gaming en ligne, trouver une marque qui privilégie réellement l’expérience utilisateur plutôt que Read more

২০২৮ সালে যুক্তরাষ্ট্রের কারখানায় রোবট কর্মী নিয়োগ দেবে হুন্দাই
২০২৮ সালে যুক্তরাষ্ট্রের কারখানায় রোবট কর্মী নিয়োগ দেবে হুন্দাই

দক্ষিণ কোরিয়ার বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই মোটর গ্রুপ জানিয়েছে, তারা ২০২৮ সাল থেকে যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় অবস্থিত তাদের উৎপাদন কারখানায় Read more

ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর
ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

নরসিংদীর রায়পুরায় বিবাধধমান দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে হামলার শিকার হয়ে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হবার ঘটনা ঘটেছে। শুক্রবার (২ মে) Read more

টানা দ্বিতীয়বারের মতো এমএলএসের সেরা খেলোয়াড় মেসি
টানা দ্বিতীয়বারের মতো এমএলএসের সেরা খেলোয়াড় মেসি

মেজর লিগ সকারে আবারও ইতিহাস লিখলেন লিওনেল মেসি। টানা দ্বিতীয়বারের মতো লিগের সেরা খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কার জিতে তৈরি করলেন নতুন Read more

৫ আগস্টের পর থেকে অনুপস্থিত নজরুল বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তা বহিষ্কার
৫ আগস্টের পর থেকে অনুপস্থিত নজরুল বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তা বহিষ্কার

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তাকে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক দুই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন