দেখতে গোলাপ ফুলের মতো হলেও নাম তার নন্দিনী। দৃষ্টিনন্দন ‘নন্দিনী’ সুভাষ ছড়াচ্ছে যশোরের ফুলের রাজ্য গদখালীতে। ৪৫ রকমের রঙ-বেরঙের অধিকারী নন্দিনী ফুল প্রেমীদের আনন্দ বাড়িয়ে দিচ্ছে।  ঝড় বৃষ্টি ও প্রচন্ড গরম বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগেও এটি অক্ষত থাকে। এই ফুলের উৎপত্তি স্থল যুক্তরাষ্ট্র। তবে এর মান ও বিস্তৃতি বাড়াতে বিস্তর গবেষণা হয়েছে জাপানে। আমদানি নির্ভর নন্দিনী ফুলের রয়েছে বাণিজ্যিক সম্ভাবনা। জানা গেছে, পানিসারা গ্রামে দুই শতক জমিতে ‘নন্দিনী’ ফুলের চাষ করেছেন মিন্টু সরদার। এরই মধ্যে কয়েক রঙের নন্দিনী ফুল ফুটেছে। একটি গাছে একটি করে ডাঁটা (স্টিক), প্রতি ডাঁটায় ৮ থেকে ১০টি করে কুঁড়ি। মিন্টু সরদার জানান, দুই শতক জমিতে সাড়ে তিন হাজার চারা রোপণ করেছিলেন। তার মধ্যে কিছু চারা মারা গেছে। প্রায় তিন হাজার গাছে ফুল পাওয়া যাবে বলে আশাবাদী ।  প্রতিটি স্টিক ২২০ থেকে ২৫০ টাকায় বিক্রি করা হবে।  মিন্টু সরদার আরও জানান, চারাসহ প্রায় ২ লাখ টাকার মতো আবাদী খরচ হয়েছে। প্রথম বছরেই ছয় লাখ টাকার ফুল বিক্রির আশা করছেন তিনি। নন্দিনী ফুল গাছের চারা একবার রোপণ করে দুইবার ফুল সংগ্রহ করা যায়।নন্দিনী ফুল নিয়ে গবেষণা করে সফলতা পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. এ ফয়েজ এম জামাল। বর্ণবৈচিত্র্যের কারণে ফুলটি অল্প সময়ের মধ্যে জাপান ও যুক্তরাষ্ট্রের ফুলের বাজারে জায়গা করে নিয়েছে। বাংলাদেশে এ পর্যন্ত ৮ টি রঙের নন্দিনী ফোটানো সম্ভব হয়েছে।ড. জামাল উদ্দিন জানান, জাপান ও বাংলাদেশে ফোটা নন্দিনীর মধ্যে গুণগত মিল রয়েছে। পার্থক্য কেবল বীজের অঙ্কুরোদ্গমে। বাংলাদেশের আবহাওয়ায় এ ফুলের সবচেয়ে ভালো মানের বীজ তৈরি হচ্ছে, যার অঙ্কুরোদ্গম হার ৮০ ভাগের বেশি। আর কোনো দেশে এত ভালো মানের বীজ উৎপাদন করা এখনো সম্ভব হয়নি। তিনি বলেন, বেলে ও দোআঁশ মাটিতে নন্দিনীর বীজ ভালো হয়। লবণ-সহনশীল ফুলটি বাংলাদেশের খুলনা ও বরিশাল বিভাগের উপকূলবর্তী অঞ্চলগুলোতে চাষ করার সুযোগ রয়েছে সবচেয়ে বেশি। বাংলাদেশে নন্দিনী উৎপাদনের সম্ভাবনা বেশ উজ্জ্বল। ভারত, থাইল্যান্ড, চীন, নেপাল, ভুটান ও পাকিস্তানসহ আশপাশের দেশগুলোতে ফুলটির চাহিদা পূরণে বাংলাদেশের ভূমিকা থাকবে অতুলনীয় বলে মনে করেন ড. জামাল উদ্দিন।  তিনি জানান, ইতোমধ্যে দেশের একটি খ্যাতনামা কৃষিপণ্য উৎপাদনকারী কোম্পানি এ ফুলের চারা বাজারজাত করতে যোগাযোগ করেছে। সব ঠিকঠাক থাকলে খুব শিগগিরই এ ফুলের চারা কৃষকের জন্য সরবরাহ করা সম্ভব হবে। দাম অবশ্যই ১০ টাকার বেশি হবে না।উল্লেখ্য, নানান উৎসবে সারাদেশে যে পরিমাণ ফুল বিক্রি হয় তার ৭৫ শতাংশ উৎপাদিত হয়  ফুলের রাজ্য পানিসারার গদখালীতে। প্রায় ৬ হাজার চাষি দেড় হাজার হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে ১৫ ধরনের ফুলের চাষ করে থাকেন। এবার নতুন মাত্রায় যোগ হলো নন্দনী ফুল। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাগরপুর-ঢাকা রুটে চলাচল করছে ঝুঁকিপূর্ণ বাস
নাগরপুর-ঢাকা রুটে চলাচল করছে ঝুঁকিপূর্ণ বাস

টাঙ্গাইলের নাগরপুর থেকে রাজধানী ঢাকাগামী রুটে চলছে পরিবহন নৈরাজ্য। নিয়মকানুনের তোয়াক্কা না করে রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে মেয়াদোত্তীর্ণ ও লক্কর-ঝক্কর বাস। Read more

বদলির পরও নাগরপুরে বহাল তবিয়তে প্রকৌশলী শহিদুল!
বদলির পরও নাগরপুরে বহাল তবিয়তে প্রকৌশলী শহিদুল!

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম খানকে ঘিরে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বদলির আদেশ জারি হলেও Read more

‘মা, আমি যদি শহিদ হই, দাবি রাখবা না’ শহীদ রাসেলের শেষ কথা
‘মা, আমি যদি শহিদ হই, দাবি রাখবা না’ শহীদ রাসেলের শেষ কথা

আজ ৫ আগস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ রাসেল মাহমুদের প্রথম মৃত্যুবার্ষিকী। ঠিক এক বছর আগে—২০২৩ সালের ৫ আগস্ট, রাজধানীর যাত্রাবাড়ীতে Read more

ভোলায় ৫ কোটি টাকার ইয়াবা ও গাঁজা ধ্বংস
ভোলায় ৫ কোটি টাকার ইয়াবা ও গাঁজা ধ্বংস

ভোলায় যৌথ অভিযানে উদ্ধার হওয়া ৯৯ হাজার ৯শ' ৮০ পিচ ইয়াবা ও ২ কেজি গাঁজা ধ্বংস করা হয়েছে, যার আনুমানিক Read more

অল-স্টার ম্যাচে না খেললে নিষিদ্ধ হতে পারেন মেসি
অল-স্টার ম্যাচে না খেললে নিষিদ্ধ হতে পারেন মেসি

যুক্তরাষ্ট্রে এমএলএস অল-স্টারসের বিপক্ষে আগামীকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) মাঠে নামছে লিগা এমএক্স। তবে এ ম্যাচের আগে দুইটি অনুশীলন সেশনে অংশ Read more

নিউইয়র্কের কুখ্যাত ব্রুকলিন কারাগারে রাখা হয়েছে মাদুরোকে
নিউইয়র্কের কুখ্যাত ব্রুকলিন কারাগারে রাখা হয়েছে মাদুরোকে

ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে নিউইয়র্কের ব্রুকলিনে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে (এমডিসি) নিয়ে যাওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে। কারাগারটি এর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন