দীর্ঘদিন ধরেই জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের ম্যাচ রেফারিংয়ে আনতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই পরিকল্পনার অংশ হিসেবে আগামী শনিবার থেকে ম্যাচ রেফারিদের নিয়ে দুই দিনের প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করেছে বিসিবি। এই প্রশিক্ষণ ও কর্মশালায় যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছিল জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহকে। তবে এ আমন্ত্রণে তিনি সাড়া দেননি। জানা গেছে, এ প্রশিক্ষণ ও কর্মশালায় যোগ দিতে বিসিবি জাতীয় দলের বেশ কয়েকজন সাবেক ক্রিকেটারকে আমন্ত্রণ জানিয়েছিল। এদের মধ্যে আছেন, জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, মাহমুদউল্লাহ রিয়াদ আবদুর রাজ্জাক, ধীমান ঘোষ, ফজলে মাহমুদ, নাঈম ইসলাম, ইলিয়াস সানিরা। বিসিবি সূত্রে জানা গেছে, বিসিবির আম্পায়ার্স বিভাগ থেকে সভায় যোগ দেওয়ার বিষয়ে যোগাযোগ করা হলে মাহমুদউল্লাহ তাঁদের বলেছেন, আপাতত ঘরোয়া ক্রিকেটেই মনোযোগ ধরে রাখতে চাইছেন তিনি।প্রসঙ্গত, চলতি বছর চ্যাম্পিয়নস ট্রফির পর আন্তর্জাতিক ক্রিকেটের সব সংস্করণ থেকেই অবসর নেন মাহমুদউল্লাহ। দেশের হয়ে সব মিলিয়ে ৫০ টেস্ট, ২৩৯ ওয়ানডে ও ১৪১ টি–টোয়েন্টি খেলেছেন মাহমুদউল্লাহ। টেস্ট ও ওয়ানডেতে ভারপ্রাপ্ত আর টি–টোয়েন্টিতে নিয়মিত অধিনায়ক হিসেবে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কৃত, বিমানবন্দরে গ্রেপ্তার
চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কৃত, বিমানবন্দরে গ্রেপ্তার

ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে নারায়ণগঞ্জের বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।বৃহস্পতিবার (১৫ মে) সকালে ঢাকার হযরত Read more

যেসব দেশে নতুন করে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
যেসব দেশে নতুন করে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ইরান ও ভেনেজুয়েলার মধ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র-সংক্রান্ত বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এ নিষেধাজ্ঞা আরোপ Read more

শেখ হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
শেখ হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টিএফআই-জেআইসি সেলে গুম-খুন ও জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক আসামিদের Read more

আফ্রিকানরা খাবার ছুঁড়ে দিত, কুকুরের মতো কাড়াকাড়ি করে খেতাম: প্রবাসী ইয়াকুব আলী
আফ্রিকানরা খাবার ছুঁড়ে দিত, কুকুরের মতো কাড়াকাড়ি করে খেতাম: প্রবাসী ইয়াকুব আলী

একটানা দেড় মাস গোসল করতে পারেননি। খাবার তো দূরের কথা, টয়লেটের পানিও ছিল না। দিনের পর দিন কক্ষের মেঝেতে পড়ে Read more

ঠাকুরগাঁওয়ের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ছাত্র জনতার ওপর হামলা ঘটনাসহ একাধিক মামলায় আসামি ঠাকুরগাঁও সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার Read more

যুক্তরাষ্ট্রে তেলের দামে আগুন
যুক্তরাষ্ট্রে তেলের দামে আগুন

ইরানের বিরুদ্ধে অভিযান শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের খুচরা পর্যায়ে পেট্রোলের গড় দাম ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তিন বছরেরও বেশি সময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন