আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টিএফআই-জেআইসি সেলে গুম-খুন ও জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক আসামিদের হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে গুমের দুই মামলায় পরবর্তী শুনানির জন্য আগামী ২০ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। আজ (বুধবার) সকাল সাড়ে ৮টার পর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন— বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।এদিন সকাল ৮টার পর তিন মামলায় আনুষ্ঠানিক অভিযোগের ওপর শুনানি হয়। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বিস্তারিত আসছে…এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭

দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরের বাইরে একটি টাউনশিপে শনিবার ভোরে বন্দুকধারীদের হামলায় সাতজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি চাঁদাবাজির সঙ্গে সংশ্লিষ্ট Read more

ইসরাইলের ৩ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালালো ইয়েমেন
ইসরাইলের ৩ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালালো ইয়েমেন

ইসরাইলের ৩টি লক্ষ্যবস্তুতে সফল ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেন। লক্ষ্যবস্তুগুলো হলো—বেন গুরিয়ন বিমানবন্দর, বিরশেভা এবং আশকেলন। খবর মেহের’র। ইয়েমেনের সশস্ত্র Read more

কালিয়াকৈরে পরীক্ষা কেন্দ্র সচিবসহ তিন শিক্ষককে অব্যাহতি
কালিয়াকৈরে পরীক্ষা কেন্দ্র সচিবসহ তিন শিক্ষককে অব্যাহতি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে তিন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট Read more

সাঈদীকে নিয়ে জামায়াত আমিরের বিবৃতি
সাঈদীকে নিয়ে জামায়াত আমিরের বিবৃতি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর অবদানের কথা স্মরণ করে বিবৃতি দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর Read more

বিএনপির বিদ্রোহীরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: নজরুল ইসলাম খান
বিএনপির বিদ্রোহীরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: নজরুল ইসলাম খান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থিতা মনোনয়নপত্র প্রত্যাহার না করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন