পদ যাত্রার নামে বিএনপির নামে বদনাম করা এনসিপির একটা এজেন্ডা বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ মাঠে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কলেজ ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইশরাক হোসেন বলেন, ‘একটি গোষ্ঠী জুলাই অভ্যুত্থানের একক কৃতিত্ব নেয়ার একটা ইজম চালু করেছে, তাদের রুখে দিতে হবে। জুলাই অভ্যুত্থানে সামনে রেখে কেউ কেউ বিভিন্ন অপকর্ম ও দূর্নীতিতে জড়িয়ে পড়ছে।’ বর্তমান সরকার তার চারপাশে স্বৈরাচার নিয়ে সরকারের মধ্যে কাজ করছে মন্তব্য করে বিএনপির তরুণ এই নেতা বলেন, ‘বর্তমান সরকারের চারপাশে বিগত আওয়ামী সরকারের দোসর বসে আছে। তাদের প্রতিহত করতে হবে।’এসময় জুলাই গণঅভ্যুত্থানে কবি নজরুল সরকারি কলেজের শহীদ চার শিক্ষার্থীর (ইকরাম হোসেন কাউসার, ওমর ফারুক, জিহাদ হোসেন এবং তৌহীদুল ইসলাম) স্মরণে শহীদ চত্বর করার ঘোষণা দেন ইশরাক।কবি নজরুল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিমের সভাপতিত্বে ও সদস্য সচিব নাজমুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিন সহ কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এক বছরে সব সংস্কার সম্ভব নয়: পরিবেশ উপদেষ্টা
এক বছরে সব সংস্কার সম্ভব নয়: পরিবেশ উপদেষ্টা

এক বছরেই যদি রাষ্ট্রের সব সংস্কার কাজ সম্পন্ন করা সম্ভব হতো, তাহলে নির্বাচিত সরকারের মেয়াদ পাঁচ বছর নির্ধারিত করা থাকতো Read more

মোহাম্মদপুরে লও ঠেলা গ্রুপের ৯ সদস্য গ্রেপ্তার
মোহাম্মদপুরে লও ঠেলা গ্রুপের ৯ সদস্য গ্রেপ্তার

মোহাম্মদপুরে অস্ত্র হাতে মহড়া দেওয়ার সময় লও ঠেলা গ্রুপের ৯ সদস্য গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১৪ মে) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের Read more

ইসরাইলে একযোগে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ
ইসরাইলে একযোগে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ

ইসরাইলের উত্তরাঞ্চলে রকেট ও ড্রোন হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। লেবানন থেকে ছোড়া এসব রকেটের কারণে আজ রবিবার Read more

ডাকসু নির্বাচন: ঢাবিতে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ডিএমপি
ডাকসু নির্বাচন: ঢাবিতে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ডিএমপি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।সোমবার (৮ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার Read more

ডাকসু নির্বাচন ২০২৫: নতুন নেতৃত্বের সন্ধানে শিক্ষার্থীদের ভোটযুদ্ধ
ডাকসু নির্বাচন ২০২৫: নতুন নেতৃত্বের সন্ধানে শিক্ষার্থীদের ভোটযুদ্ধ

দীর্ঘ বিরতির পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। বিভিন্ন রাজনৈতিক দলসমর্থিত ও স্বতন্ত্র মিলিয়ে Read more

পারিবারিক দ্বন্দ্বে ভাই ভাতিজার হামলায় চাচা নিহত, আটক ১
পারিবারিক দ্বন্দ্বে ভাই ভাতিজার হামলায় চাচা নিহত, আটক ১

নেত্রকোনার আটপাড়ায় জমি ও সেচ পাম্প নিয়ে পারিবারিক দ্বন্দ্বের জেরে ভাই ভাতিজার হামলায় কায়সার ইমরান বাবুল (৫৯) নামের ইউনিয়ন আওয়ামী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন