ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের এই মুহূর্তে বিদেশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই। বর্তমানে ৪৪ জন দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। তাদের মধ্যে ক্রিটিক্যাল ৮, সিভিয়ার ১৩ ও বাকি ২৩ জন ইন্টারমিডিয়েট পর্যায়ে চিকিৎসা নিচ্ছেন। বুধবার (২৩ জুলাই) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মো. নাসির উদ্দিন।তিনি জানান, সকালে সিঙ্গাপুরের একটি মেডিকেল টিম জাতীয় বার্নে এসেছে। তাদের সঙ্গে বৈঠক হয়েছে। আহত রোগীদের বিদেশে নেওয়ার কোনো পরিকল্পনা নেই।আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানিয়েছে, বিমান বাহিনীর ‘এফ-৭ বিজিআই’ প্রশিক্ষণ বিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।স্কুলের একটি অ্যাকাডেমিক ভবনের ওপর বিধ্বস্ত হওয়ার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। অনেক দূর থেকেও সেখানে ধোঁয়া উঠতে দেখা যায়। জ্বলন্ত উড়োজাহাজটির আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেবীগঞ্জে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, ১ জনের কারাদণ্ড
দেবীগঞ্জে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, ১ জনের কারাদণ্ড

পঞ্চগড়ের দেবীগঞ্জে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির অভিযোগে এক মোটরসাইকেল মেকানিককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩১ Read more

Reseña de Winchile: bonos, juegos y pagos
Reseña de Winchile: bonos, juegos y pagos

{Revisión de Winchile Bet: bonos , juegos y retiros Esta revisión está enfocada en pagos y uso cotidiano. La idea Read more

পাকিস্তান একদিন ভারতে তেল রপ্তানি করবে: ডোনাল্ড ট্রাম্প
পাকিস্তান একদিন ভারতে তেল রপ্তানি করবে: ডোনাল্ড ট্রাম্প

ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই ঘোষণার মাত্র কয়েক ঘন্টা পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, Read more

সাতকানিয়ায় অকটেনের তীব্র সংকট: পাম্পে ‘নেই’ নোটিশ, ভোগান্তিতে চালকরা
সাতকানিয়ায় অকটেনের তীব্র সংকট: পাম্পে ‘নেই’ নোটিশ, ভোগান্তিতে চালকরা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় হঠাৎ করেই জ্বালানি তেল অকটেনের তীব্র সংকট দেখা দিয়েছে। উপজেলার অধিকাংশ ফিলিং স্টেশনে সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন