গাজায় ‘অনাহারের অপরাধ বন্ধে’ ৩ দিনব্যাপী ‘গ্লোবাল প্রোটেস্টের’ ডাক দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। বুধবার (২৩ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা হামাসের বিবৃতির বরাতে এ তথ্য জানায়।ফিলিস্তিনি দলটি ‘বিশ্বের সকল মুক্ত মানুষকে’ ২৫, ২৬, ২৭ জুলাই বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি ও সমাবেশ আয়োজনের আহ্বান জানিয়েছে। ওই তিন দিনে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ব শক্তির বিশেষ কোনো চাপ না এলে এবং যতক্ষণ না গাজার অবরোধ ভেঙে দুর্ভিক্ষ শেষ হয় ততক্ষণ পর্যন্ত আগামী সমস্ত দিন কর্মসূচি চালিয়ে যেতে অনুরোধ করা হয়েছে।টেলিগ্রামে প্রকাশিত হামাসের বিবৃতিতে বলা হয়, মানুষ ক্ষুধা ও অপুষ্টিতে মারা যাচ্ছে। দুর্ভিক্ষ শিশু, মা ও বয়স্কদের মুখে তার মারাত্মক উপস্থিতি প্রকাশ করছে। সন্দেহজনক বিশ্বব্যাপী নীরবতা এবং বিপর্যয় রোধে কোনো পদক্ষেপের অনুপস্থিতির মধ্যে এ কর্মসূচি প্রয়োজন।তারা আরও জানায়, আগামী দিনগুলো দখলদারদের জন্য তীব্র কান্নার এবং নীরবদের জন্য অপমানজনক হোক। সমগ্র বিশ্ব স্লোগান তুলুক- ‘অনাহারের অপরাধ বন্ধ করো’।প্রসঙ্গত, গাজায় ইসরায়েলি হামলা বন্ধে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও নানা কর্মসূচি পালিত হয়েছে। গত বছরের এপ্রিলে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি ‘গণহত্যার’ প্রতিবাদে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষের সামনে ঘোষণাপত্র পাঠ করা হয়। এতে গাজাবাসীর পাশে থাকার প্রতিশ্রুতিসহ বেশ কিছু ঘোষণা আসে।ঘোষণাপত্রে ইসরায়েলের সঙ্গে সব ধরনের চুক্তি বাতিল ও সম্পর্ক ছিন্নের আহ্বান জানানো হয়েছিল। পাশাপাশি তখন ৪টি স্তরে আলাদা দাবি ও অঙ্গীকার তুলে ধরা হয়। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুরি করতে ঘরে ঢোকার সময় ভেন্টিলেটরের ছিদ্রে আটকে গেল চোর
চুরি করতে ঘরে ঢোকার সময় ভেন্টিলেটরের ছিদ্রে আটকে গেল চোর

বাড়িতে ঢোকার চেষ্টা করতে গিয়ে এক চোর এক্সজস্ট ফ্যান বসানোর জন্য করা ছিদ্রে আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। প্রায় ১০ ফুট Read more

জুলাই সনদ নিয়ে বিএনপির অভিযোগ প্রশ্নে আইন উপদেষ্টা বললেন, ‘মন্তব্য নেই’
জুলাই সনদ নিয়ে বিএনপির অভিযোগ প্রশ্নে আইন উপদেষ্টা বললেন, ‘মন্তব্য নেই’

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে বিএনপি যেসব অভিযোগ এনেছে সে বিষয়ে আপাতত মন্তব্য করতে রাজি হননি আইন উপদেষ্টা আসিফ নজরুল।আজ সোমবার Read more

মাদারীপুরের রাজৈরে নিখোঁজের পাঁচ দিনেও খোঁজ মেলেনি ব্যবসায়ীর
মাদারীপুরের রাজৈরে নিখোঁজের পাঁচ দিনেও খোঁজ মেলেনি ব্যবসায়ীর

মাদারীপুরের রাজৈরে নিখোঁজের চার দিন পেরিয়ে গেলেও মিঠুন মল্লিক (৪৫) নামে এক মুদি ব্যবসায়ীর কোনো খোঁজ পাওয়া যায়নি। পুলিশ বলছে, Read more

ঢাকার যেসব এলাকায় মার্কেট বন্ধ আজ
ঢাকার যেসব এলাকায় মার্কেট বন্ধ আজ

কেনাকাটার প্রয়োজনে কোথাও না কোথাও যেতে হয়। দেখা গেল, রাজধানীতে আজ আপনি যেখানে কেনাকাটা করতে যাবেন, ওই এলাকা বন্ধ। তখনই Read more

ইউক্রেনে একটানা ১২ ঘণ্টা হামলা রাশিয়ার
ইউক্রেনে একটানা ১২ ঘণ্টা হামলা রাশিয়ার

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন এলাকায় শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। রোববার  সংঘটিত ওই হামলায় Read more

ব্যানার-ফেস্টুনে সেজেছে জামালপুর, জেলা বিএনপির সম্মেলন কাল
ব্যানার-ফেস্টুনে সেজেছে জামালপুর, জেলা বিএনপির সম্মেলন কাল

দীর্ঘ ৯ বছর পর জামালপুর জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন হতে যাচ্ছে আগামীকাল শনিবার (২৩) আগস্ট। শহরের বেলটিয়া এলাকায় এ সম্মেলনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন