যশোরে প্রবাসীর স্ত্রীকে ব্লাকমেইলিং করে ধর্ষণ ও চাঁদার দাবিতে অশ্লীল ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়ার ঘটনায় কোতয়ালি থানায় মডেল থানায় মামলা হয়েছে। রবিবার (৬ এপ্রিল) ভুক্তভোগী বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ৩ জনকে আসামি করা হয়েছে। আসামিরা হলেন, সিলেটের কানাইঘাট উপজেলার চাপনগর গ্রামের ফয়জুল হকের দুই ছেলে দেলোয়ার (৪৫) ও তারেক (৪২) এবং হুইদ আহমেদের ছেলে কুতুব উদ্দিন (৪০)।এজাহারে ওই গৃহবধূ উল্লেখ করেছেন, আসামি দেলোয়ারের সাথে দেড় বছর আগে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। মাঝেমধ্যে তাদের কথা হতো। এক পর্যায়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা হতো। সে সময় তার কিছু ছবি গোপনে নিয়ে তা এডিট করে তাকে পাঠাতো। এক পর্যায়ে ওই ছবি দেখিয়ে ভয়ভীতি দেখিয়ে তার কাছে ৫০ হাজার টাকা দাবি করে। ছবি গুলো ডিলিট করে দেবে এই শর্তে তিনি ৫০ হাজার টাকা দেন। এরপর তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয়। রাজি না হলে ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখায়। এক পর্যায়ে তিনি রাজি হন।গত ২০২৪ সালের ২৭ মে মণিহার হোটেলের সামনে আসে তিনজন। তাকে মণিহার আবাসিক হোটেলের ২০৫ নম্বর কক্ষে নিয়ে যায়। সেখানে ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। অন্য আসামিরা অন্য কক্ষে থাকে। ধর্ষণের দৃশ্যটিও গোপনে ভিডিও ধারন করে নেয়। পরে ওই ভিডিও তাকে দেখায় এবং আরো ৯ লাখ টাকা দাবি করে। তিনি রাজি না হলে তার নামে ফেক আইডি খোলে এবং তার আত্মীয় স্বজনদের কাছে ভিডিও পাঠায়। ভয়ভীতি দেখিয়ে তার মানসম্মান নষ্ট করেছে এবং আরো ছবি ইন্টাররেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে। ফলে তিনি পরিবারের সদস্যদের সাথে কথা বলে থানায় মামলা করেছেন। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা (১৫ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (১৫ অক্টোবর)

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে আজ (বুধবার) ইংল্যান্ড-পাকিস্তান মুখোমুখি হবে। নিষ্পত্তি হতে পারে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার লাহোর টেস্টে। আগামীকাল ভোরে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে খেলবে Read more

যুদ্ধের শঙ্কায় বাঙ্কার সংস্কারে ব্যস্ত কাশ্মীরিরা
যুদ্ধের শঙ্কায় বাঙ্কার সংস্কারে ব্যস্ত কাশ্মীরিরা

পেহেলগাম হামলাকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে বেসামরিক নানা বিধিনিষেধ ঘোষণার পরও কাশ্মীরের মানুষ কিছুটা স্বস্তিতে ছিলেন। তারা Read more

বিস্ফোরক দাবি তুলে সরে দাঁড়ালেন আরেক প্রার্থী, নির্বাচিত হতে যাচ্ছেন বুলবুল-ফাহিম
বিস্ফোরক দাবি তুলে সরে দাঁড়ালেন আরেক প্রার্থী, নির্বাচিত হতে যাচ্ছেন বুলবুল-ফাহিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন আগামীকাল (৬ অক্টোবর)। কিন্তু নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ভোটের লড়াই ততটাই ফিকে হয়ে Read more

এলাকাবাসীর ‘শাস্তি অপেক্ষা করছে’, ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যানের মন্তব্য
এলাকাবাসীর ‘শাস্তি অপেক্ষা করছে’,  ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যানের মন্তব্য

এলাকায় রেকর্ড পরিমাণ উন্নয়ন কাজ করার পরও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও বিরূপ মন্তব্য করায় এলাকাবাসীর জন্য ‘শাস্তি অপেক্ষা করছে’ বলে Read more

আটকে পড়া ইরানি হাজিদের খোঁজ নিলেন সৌদি হজ উপমন্ত্রী
আটকে পড়া ইরানি হাজিদের খোঁজ নিলেন সৌদি হজ উপমন্ত্রী

সৌদিতে আটকে পড়া ইরানি হাজিদের প্রতি সর্বোচ্চ সহানুভূতির মনোভাব প্রদর্শন করছে সৌদি আরব সরকার। ইসরাইল-ইরান সংঘাতের প্রেক্ষাপটে আকাশপথ বন্ধ থাকায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন