ফিটনেসবিহীন বাস সরিয়ে নতুন ফিটনেসযুক্ত বাস সংযোজনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক পরিবহনের নির্ধারিত বাস আটকে এ কর্মসূচি পালন করেন তাঁরা।শিক্ষার্থীদের পাঁচটি দাবি হলো: দ্রুত ফিটনেসবিহীন বাস অপসারণ করে নতুন বাস চালু করা; দাবি বাস্তবায়নে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ; পরিবহন মালিক সমিতির সঙ্গে সমন্বয় করে বিভিন্ন রুটের ভাড়া ঠিক করা; রাজধানীমুখী বাসের ব্যবস্থা রাখা; এবং সব ড্রাইভার ও হেলপারকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া।আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, ‘বিআরটিসির বাসগুলোর ইঞ্জিন মাঝপথে বারবার বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের অনেক সময় বাস ঠেলে স্টার্ট দিতে হয়। এ ছাড়া ঢাকামুখী চাকরির পরীক্ষার জন্য যদি অন্তত সপ্তাহে এক দিন বাস দেওয়া হয়, তাহলে তা সবার জন্যই উপকার হবে।’বিক্ষোভের একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম এবং প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তাঁরা আগামী ২০ আগস্টের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের কাছে স্মারকলিপি জমা দেন।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিবহনে ১৫টি বাস রয়েছে। এর মধ্যে ৯টি বিআরটিসির ভাড়ায় চালিত বাস। শিক্ষার্থীদের অভিযোগ, এই বাসগুলোর ইঞ্জিন বিকল হওয়া, চাকা ফেটে যাওয়া এবং কাচ ভেঙে পড়ার মতো নানা দুর্ঘটনা ঘটে। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. আহমেদ শাকিল হাসমী বলেন, এখন থেকে বিআরটিসি নষ্ট বাসগুলো আর চলবে না। নিজস্ব বাস দিয়ে শিডিউল পূর্ণ করা হবে। প্রাইভেট কোম্পানির বাসের জন্য টেন্ডার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কোম্পানির বাস না আসা পর্যন্ত নিজস্ব বাস দিয়েই শিডিউল চলবে।তিনি আরও বলেন, বিআরটিসির সব বাস একসাথে বন্ধ করলে ছাত্রছাত্রীদের ভোগান্তি হবে। আমাদের নিজস্ব বাস দিয়ে মেকআপ করা সম্ভব নয়। সেই কারণে ৩টি বিআরটিসি বাদ দিয়ে বাকি ৬টি বিআরটিসি চলবে আপাতত। টেন্ডার হলে আরো ২টি বিআরটিসি ফেরত পাঠাবো।এছাড়াও ক্যাম্পাস টু ঢাকামুখী বাস সার্ভিস চালুর লক্ষ্যে রোববার (২৭ জুলাই) বিকেল ৩টায় পরিবহন প্রশাসকের কক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাম্পের এশিয়া সফরের আগে ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া
ট্রাম্পের এশিয়া সফরের আগে ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া

উত্তর কোরিয়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নেতাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠকের Read more

ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য ইস্তাম্বুলে পৌঁছেছে রাশিয়ার প্রতিনিধিদল
ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য ইস্তাম্বুলে পৌঁছেছে রাশিয়ার প্রতিনিধিদল

ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার জন্য রাশিয়ার প্রতিনিধি দল তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছে। বৃহস্পতিবার (১৫ মে) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ Read more

পলাতক কর্মকর্তাদের ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ পুলিশ
পলাতক কর্মকর্তাদের ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ পুলিশ

জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের পুলিশ বাহিনীতে অস্থিরতা দেখা দেয়। অনেক কর্মকর্তা, বিশেষ করে আওয়ামী লীগ ঘনিষ্ঠরা, Read more

তারাগঞ্জে রাস্তার উপরে আবর্জনার স্তূপ, পথচারীদের দুর্ভোগ
তারাগঞ্জে রাস্তার উপরে আবর্জনার স্তূপ, পথচারীদের দুর্ভোগ

রংপুরের তারাগঞ্জ উপজেলায় তারাগঞ্জ বাজারের গরু হাঁটি থেকে ঢুলিয়ার মোড় যাওয়ার রাস্তার পাশে পুরাতন বিএস কোয়াটারের সামনের রাস্তাটিতে আবর্জনার স্তূপ Read more

চট্টগ্রামে পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে সংঘর্ষ, আহত ৬
চট্টগ্রামে পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে সংঘর্ষ, আহত ৬

জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির ঘটনায় চট্টগ্রাম নগরীতে পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে রণক্ষেত্রের রূপ নেয় জামালখান প্রেসক্লাব এলাকা। Read more

ভিক্ষার থালায় সর্বনাশের ছক
ভিক্ষার থালায় সর্বনাশের ছক

তারা দরজায় আসে ভিক্ষা চাইতে, মুখে করুণ সুর। ‘মা, একটু পানি দেবেন?’ কেউ হাত ধোয়, কেউ শৌচাগারে যেতে চায়। আর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন